ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতার ভাড়া বাসায় গুলিবিদ্ধ যুবক, উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! তেহরান আগেই জানিয়ে দিল, লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায় রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত

নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর...

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৫০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৫০:৫৭ অপরাহ্ন
নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর...
নওগাঁয় বহুল আলোচিত ও ভয়ঙ্কর রাসায়নিক ‘স্কোপোলামিন’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ (Devil's Breath) ব্যবহারকারী একটি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে শনিবার (২০ জুন) রাতে  তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে নওগাঁর বেশ কয়েকজন ভুক্তভোগী গ্রেপ্তারকৃতদের শনাক্ত করেছেন।

গ্রেপ্তার হলেন— মো. আবু হাসান, মো. বাবু এবং মো. সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।

​নওগাঁ জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও প্রযুক্তির সহায়তায় টাঙ্গাইল জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ইতোমধ্যে নওগাঁর বেশ কয়েকজন ভুক্তভোগী গ্রেপ্তারকৃতদের শনাক্ত করেছেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে একদল অপরাধী বয়স্ক নারীদের টার্গেট করে আসছিল। চক্রটি ‘শয়তানের নিঃশ্বাস’ খ্যাত বিশেষ কেমিক্যাল কৌশলে ভিকটিমের নাকে প্রয়োগ করতো।

​এই কেমিক্যাল শরীরে প্রবেশ করার পর ভুক্তভোগী সাময়িকভাবে স্মৃতিভ্রম হয়ে পড়েন এবং অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যান। সম্মোহিত অবস্থায় ভিকটিম নিজেই নিজের কানের দুল, স্বর্ণালঙ্কার কিংবা বাসার আলমারি খুলে টাকা-পয়সা অপরাধীদের হাতে তুলে দিতেন।

​নওগাঁ থানায় এই সংক্রান্ত মোট তিনটি মামলা দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ।

​তদন্তের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশের একটি দল বেশ কয়েকবার নারায়ণগঞ্জে অভিযান চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ ও ডেটাভিত্তিক এনালাইসিসের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে, এই চক্রটি ২০ জুন (২০২৬) টাঙ্গাইলে নতুন একটি অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।

​খবর পাওয়ামাত্রই পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি শক্তিশালী দল টাঙ্গাইলে রওনা হয়। এরপর টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে চক্রের ওই ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাকে কেন্দ্র করে এই অপরাধী চক্রটির প্রায় ৮ থেকে ১০টি আলাদা গ্রুপ সক্রিয় রয়েছে। তারা দেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই কেমিক্যালের মাধ্যমে সম্মোহিত করে লুটপাট চালায়। ইতোমধ্যে তারা নওগাঁ, নারায়ণগঞ্জ, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় কমপক্ষে ১০টি বড় ধরনের অপরাধ সংঘটিত করার কথা স্বীকার করেছে।

​এ প্রসঙ্গে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধের সময় তারা একটি সুনির্দিষ্ট কৌশল বা ছক ব্যবহার করে। চক্রের প্রথম সদস্য অত্যন্ত নিরীহ সেজে বয়স্ক কোনো নারীর কাছে গিয়ে সাহায্য চায়। ঠিক সেই মুহূর্তে দ্বিতীয় আরেকজন এসে ভিকটিমকে কথায় ব্যস্ত রাখার চেষ্টা করে। এর মাঝেই তৃতীয় সদস্য এসে ভিকটিমের ওপর ‘শয়তানের নিঃশ্বাস’ বা বিশেষ কেমিক্যাল স্প্রে করে দেয়।

​কেমিক্যাল ফুসফুসে প্রবেশ করার পরপরই ভিকটিম নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অবচেতনভাবেই অপরাধীদের কথামতো নিজের সব মূল্যবান জিনিসপত্র তাদের হাতে সঁপে দেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আরও জানান, নওগাঁ জেলা পুলিশ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং এই ধরনের অভিনব ও ভয়ঙ্কর অপরাধ দমনে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী

যোগব্যায়াম বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক: ভূমিমন্ত্রী