ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৫ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ ‘ছোঁয়ার অধিকার কে দিল’? জ্যাকলিনের হাত ধরে ছবি তুলতে বাধা! তীব্র কটাক্ষের শিকার অভিনেত্রীর দেহরক্ষী সুইৎজ়ারল্যান্ডে আমেরিকা-ইরান বৈঠক শুরু! তেহরান আগেই জানিয়ে দিল, লেবাননে হামলা না থামলে চূড়ান্ত চুক্তিসই নয় রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায় রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা

সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ 

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৪৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৪৪:৫৩ অপরাহ্ন
সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ 
সৌদি আরবে শুটিং করতে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো।

দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখের বরাতে পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ ও সৌদি গেজেট। 

টেলিভিশন সিরিজ ‘Breaking Bad’-এ জনপ্রিয় চরিত্র গাস ফ্রিং-এর ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেতা ‌‘কালেমা শাহাদাহ’ পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তুর্কি আল-শেখ।

ইসলাম গ্রহণের পর একটি মসজিদে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজও আদায় করেন জিয়ানকার্লো এসপোসিতো।

চলচ্চিত্র ও টেলিভিশনে কয়েক দশকের ক্যারিয়ারে নিজের অভিনয় দক্ষতার জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন এসপোসিতো। ‘Breaking Bad’, ‘Better Call Saul’, ‘The Mandalorian’-সহ বেশ কয়েকটি হলিউড প্রযোজনায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

বিশেষ করে ‘গাস ফ্রিং’ চরিত্রটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই চরিত্রের জন্য একাধিক পুরস্কারের মনোনয়নও পেয়েছেন তিনি।

তুর্কি আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদিতে কাজ করার সময় মুসলিমদের সঙ্গে পরিচয় এবং সেখানকার ইতিবাচক অভিজ্ঞতা এসপোসিতোর ওপর প্রভাব ফেলে। এরপরই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এই হলিউড অভিনেতা।
 
তিনি আরও জানান, সৌদিতে শুটিংয়ের সময় পাওয়া আতিথেয়তা ও স্থানীয় মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসপোসিতো।

এদিকে, স্থানীয় একটি মসজিদে জনপ্রিয় এই হলিউড অভিনেতার নামাজ পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে ইতোমধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি মসজিদের ভেতরে প্রযোজনা দলের সদস্যদের সঙ্গে নামাজে অংশ নিয়েছেন এসপোসিতো।

‘Seven Dogs’ সৌদি আরবে নির্মিত বড় প্রযোজনাগুলোর একটি। নিজেদের বিনোদন ও চলচ্চিত্র খাত সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পী ও নির্মাণ প্রতিষ্ঠানকে আকৃষ্ট করতে কাজ করছে সৌদি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮

নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮