ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:৩৭:৫৫ অপরাহ্ন
সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর
একবার নয়, দুইবার খোঁড়া হলো কবর তবুও মিলছিল না শেষ ঠিকানা। এমনকি বাড়ির উঠানে পড়ে থাকা সেই মরদেহকে ঘিরে চলে তর্ক, ধাক্কাধাক্কি, এমনকি হাতাহাতিও। যে সন্তানদের মুখে হাসি ফোটাতে সারাটা জীবন কাটিয়েছিলেন, মৃত্যুর পর তাদের বিরোধেই শেষ বিদায়ও আটকে যায় মৃত জলিলের। 

ভোলার চরফ্যাশন উপজেলার রসুলপুরে মৃত জলিল পণ্ডিতের লাশ দাফনকে কেন্দ্র করে সৃষ্টি হয় চরম উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয় পরিস্থিতির। জানা যায়, জীবদ্দশায় তিনি চারটি বিয়ে করলেও বর্তমানে রয়েছেন তার দুই স্ত্রী ও সাত ছেলে-মেয়ে । সম্প্রতি তার মৃত্যু হলে স্বজনরা পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেন।

কিন্তু এর মধ্যেই আপত্তি জানান কয়েকজন সন্তান, তাদের অভিযোগ, মৃত্যুর আগে তাদের বাবা সম্পত্তির একটি বড় অংশ ছোট স্ত্রীর মেয়ে খাদিজা আক্তারের নামে লিখে দিয়েছিলেন, যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল পরিবারের মধ্যে। সেই জেরেই তারা বাধা দেন বাবার লাশ দাফনে ।

প্রথমে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়া হলে পরিস্থিতি জটিল হয়, পরে দ্বিতীয়বার খোঁড়েন বাড়ির উঠানে। কিন্তু সেখানেও শুরু হয় নতুন করে আপত্তি। এমনকি লাশ সামনে রেখেই ভাই-বোনদের মধ্যে দফায় দফায় ঘটে সংঘর্ষ ও মারধরের ঘটনা। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর চেষ্টায় বিরোধের অবসান হলে বাড়ির উঠানেই সংক্ষিপ্ত জানাজা শেষে তড়িঘড়ি করে দাফন করা হয় জলিল পণ্ডিতের মরদেহ।

খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ পর্যন্ত মিলেছে বাবার কবর। কিন্তু থেকে গেল এক বাবার লজ্জাজনক ও বেদনাদায়ক শেষ  বিদায়ের সৃতি ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক