ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৭:১৮:৫৩ অপরাহ্ন
গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ ছবি: সংগৃহীত
গাজা ভূখণ্ডে ফের হামলা চালাল ইজরায়েলি বাহিনী। শনিবার চারটি পৃথক হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। মৃতদের মধ্যে মহিলা এবং এক সংবাদকর্মীও রয়েছেন। রয়েছে শিশুও। মধ্য গাজায় প্যালেস্টাইনিদের এক শরণার্থী শিবিরেও ইজরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর একাধিক বার যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। রয়টার্স জানাচ্ছে, তার পর থেকে এখনও পর্যন্ত গাজ়ায় ১০০০-এরও বেশি প্যালেস্টাইনি এবং চার জন ইজরায়েলি সেনাকর্মী নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে দু’পক্ষই একে অন্যের উপর দোষ চাপিয়ে যাচ্ছে।

গাজা শহরের একটি আবাসনে শনিবার আকাশপথে হামলা চালায় ইজরায়েলি বাহিনী। শহরের সাবরা এলাকায় বোমারু বিমানের ওই হামলায় ধ্বংস হয়ে গিয়েছে আবাসনটি। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, হামলায় দুই মহিলা এবং চার জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। নিহতের তালিকায় রয়েছে শিশুও। জখম হয়েছেন আরও বেশ কয়েক জন। গাজা শহর থেকে আরও উত্তরে বেইত লাহিয়া শহরেও শনিবার হামলা চালায় ইজরায়েলি বাহিনী। সেখানে আইডিএফ গুলি করে এক মহিলাকে হত্যা করেছে বলে অভিযোগ। গাজার দক্ষিণ প্রান্তে খান ইউনিস শহরেও ইজরায়েলি বিমান হানায় এক জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও আট জন।

শনিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতেও বিমান হানা চালায় ইজরায়েলি বাহিনী। ওই হামলায় এক সংবাদকর্মী-সহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ। রয়টার্স জানাচ্ছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই ধরনের হামলায় প্রায় ৩০০ প্যালেস্টাইনি সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবারের হামলায় নিহত আহমেদ উইশা ‘আল জাজিরা’র চিত্রসাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন। ইজরায়েলি বাহিনী এখন বিবৃতিতে দাবি করেছে, তারা হামাসের এক জঙ্গিকে হত্যা করেছে। ওই জঙ্গি চিত্রসাংবাদিক হিসাবে কাজ করতেন বলে জানিয়েছে আইডিএফ। তবে আহমেদের বিরুদ্ধে অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেয়নি ইজরায়েলি বাহিনী। বিবৃতিতে তারা জানিয়েছে, উইশা একজন ‘স্নাইপার’ হিসাবে কাজ করতেন। হামাস গোষ্ঠীর আরও দুই সদস্যের সঙ্গে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি আইডিএফ-এর।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার