ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইরান ও বেলজিয়াম ভাড়া বাসায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ নাসিরনগরে প্রথম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নওগাঁয় নাকে চেতনানাশক স্প্রে করে মুহূর্তেই স্মৃতিভ্রম, অতঃপর... সৌদিতে শুটিংয়ে গিয়ে বদলে গেলেন হলিউড অভিনেতা, মসজিদে পড়লেন নামাজ  সন্তানের বাধায় দুইবার খুঁড়তে হলো বাবার কবর মসজিদের ভেতরে শিশু ধর্ষণ, ইমামকে হাতেনাতে ধরে জুতার মালা ও গণপিটুনি গাজায় ফের ইজরায়েলি হামলায় শিশু-সংবাদকর্মী-সহ নিহত ৯ সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকূফ ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা, প্রথিতযশা সাংবাদিক ও জননেতা সৈয়দ মেরাজুল হোসেনের চিরবিদায় রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের ঠাকুরগাঁওয়ে খাল খনন প্রকল্প পরিদর্শন বিক্রয় উৎকর্ষতায় এস এ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের সম্মাননা কারাগারে থেকেও প্রভাব বিস্তারের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ সিংড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বাগমারায় কৃষিজমিতে দুই বছরে বেড়েছে ১ হাজার ৭৮৯টি পুকুর, চলছে মাটি বাণিজ্যে

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:৫০:৪৬ অপরাহ্ন
মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের
মাদক নির্মূলে শুধু রাষ্ট্রীয় আইন বা কোনো একটি সংস্থার ওপর নির্ভর না করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

রোববার (২১ জুন) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, মাদকাসক্তি প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানদের চলাফেরা, বন্ধুবান্ধব, আচরণের পরিবর্তন এবং স্মার্টফোন ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানো এবং তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী কমিটি গঠন, নিয়মিত কাউন্সেলিং ও সচেতনতামূলক কার্যক্রম চালু করা প্রয়োজন। পাশাপাশি ধর্মীয় নেতাদের, বিশেষ করে মসজিদের ইমামদের মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।

জেলা প্রশাসক আরও বলেন, জুমার খুতবায় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা, মাদকাসক্তদের চিহ্নিত করে তাদের সংশোধনে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কাজে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সুশীল সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত নয়। পরিবার থেকে সচেতনতা শুরু হলে এবং সমাজ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

সেমিনারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. এস.আই.এম. রাজিউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম