এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত সেলস সামিট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান সম্প্রতি কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরিবেশক, বিক্রয়কর্মী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম।
সেলস সামিটে বিভিন্ন বিক্রয় কার্যক্রমে অসামান্য অবদান রাখা সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের কর্মদক্ষতা, নিষ্ঠা ও প্রতিষ্ঠানের উন্নয়নে অবদানের প্রশংসা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ আরেফিন আলম বলেন, উন্নত সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ বিক্রয় দল গঠনের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও বৃদ্ধি করা হবে। একই সঙ্গে দেশের আরও বেশি মানুষের কাছে এস এ গ্রুপের পণ্য ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বিক্রয় কৌশল ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। উৎসবমুখর পরিবেশে সেলস সামিট-২০২৬ এর সমাপনী পর্ব শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক