ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:৩৯:১৯ অপরাহ্ন
রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর বিতর্ক দেখা দিয়েছে। কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করেছেন তারা।

গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ রামেক ছাত্রদলসহ রাজশাহীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা কমিটি ঘোষণা করে। এর মধ্যে রামেক, রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট শাখা রয়েছে।

রামেক ছাত্রদলের কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন মিজানুর রহমান। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তিনি আগে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের পদেও ছিলেন। তাদের দাবি, একসময় হোস্টেল কক্ষে মাদক সেবনের অভিযোগে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। এছাড়া ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এই কমিটির সভাপতি হয়েছেন আমরি মীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিমন আলী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া আবু হানিফা হানিফের বিরুদ্ধেও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন নেতাকর্মীরা।

এদিকে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের কমিটি নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কমিটির আহ্বায়ক আবু সাঈদ হাসানকে বিবাহিত ও ব্যবসায়ী দাবি করে অনেকে প্রশ্ন তুলেছেন। তবে আবু সাঈদ বলেন, বিবাহিত হওয়া দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা নয়। অনেক বড় ইউনিটেও বিবাহিতরা দায়িত্বে আছেন।

সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শামানুল হক হৃদয়ের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট ও আচরণের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল বলে জানা গেছে।

একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান সুইটের বিরুদ্ধেও মাদক ও অন্যান্য মামলার অভিযোগ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটিতেও কয়েকজন নেতাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সভাপতি মাহমুদ হাসান লিমন বিবাহিত বলে অভিযোগ করেছেন অনেকে। এছাড়া কয়েকজন নেতার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

রাজশাহী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া শেখ নূর মোহাম্মদ ইমনকে নিয়েও স্থানীয় নেতাদের মধ্যে আপত্তি রয়েছে। তাদের দাবি, তিনি অতীতে ভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের কমিটি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় নেতাদের অভিযোগ, কয়েকজন পদপ্রাপ্ত নেতার অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে।

কমিটি ঘোষণার পর শুক্রবার রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ও সরকারি সিটি কলেজের সামনে বিক্ষোভ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ ও টায়ার জ্বালানোর ঘটনাও ঘটে। সরকারি সিটি কলেজে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন বলেন, কলেজ ইউনিটের এসব কমিটি কীভাবে হয়েছে তা আমরা জানি না। কেন্দ্র আমাদের সঙ্গে আলোচনা করেনি। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেনÑএ কারণে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ