ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৬-২০২৬ ০৬:১৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৬ ০৬:১৪:০৭ অপরাহ্ন
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
অবৈধ ও বিতর্কিত কমিটি গঠনের অভিযোগ তুলে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের একাংশ নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে সিটি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কলেজের বিভিন্ন ভবন ও ক্যাম্পাস এলাকা প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা সম্প্রতি ঘোষিত সিটি কলেজ ছাত্রদলের কমিটিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে কমিটি গঠনের প্রক্রিয়া তদন্ত করে পুনরায় গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের অতীতে ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা ছিল না।

বক্তারা আরও অভিযোগ করেন, কমিটিতে থাকা কয়েকজনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, নারী বিদ্বেষী আচরণসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া ছাত্ররাজনীতির প্রচলিত নীতিমালা উপেক্ষা করে বিবাহিত ব্যক্তিদেরও কমিটিতে রাখা হয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, “যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের ভিত্তিতে কমিটি গঠন করা উচিত। বিতর্কিত ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি দলের সাংগঠনিক শক্তি দুর্বল করবে। তারা কমিটি গঠনের পেছনে কারা ভূমিকা রেখেছেন তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান।

এ সময় তারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানান। নতুন কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মাঠে থেকে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তা না হলে পদ থেকে সরে দাঁড়ানো উচিত।

বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির তারেক রহমান-এর প্রতি আস্থা প্রকাশ করে বিষয়টি পর্যবেক্ষণের আহ্বান জানান। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, তাফাকুল ইসলাম সৈকত, আবু সুফিয়ান চন্দন এবং ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আন নাফি খান মনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক