ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:৩৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১১:৩৬:০৯ অপরাহ্ন
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর
আগামী দিনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের আরও বেশি পড়াশোনা, জ্ঞান অর্জন ও সঠিক লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

শনিবার (২০ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান অডিটোরিয়ামে শিক্ষা ও সংস্কৃতি বিকাশ, মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন বিষয়ক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, যে জাতি তার মেধাবীদের সম্মান করতে জানে না, সে জাতি কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না| আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের আত্মবিশ্বাসী ও মর্যাদাশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ˆনতিকতা, সততা ও নিষ্ঠার চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাও গুরুত্বপূর্ণ।

রাজশাহীকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, একসময় রাজশাহী বিশ্বের অন্যতম বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি শিক্ষার্থীদের ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালামের জীবন থেকে শিক্ষা নিয়ে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলে শিক্ষার্থীদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে| তাদের মার্জিত আচরণ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।

তিনি জানান, ভবিষ্যতে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বয়ে আরও বড় পরিসরে শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সংবর্ধনা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান। বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমানসহ অনেকে।

এছাড়া অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এইচএসসি-২০২৫ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ভূমিমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক