ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধার নিয়ামতপুরে ১২ বোতল 'স্ক্যাফ'সহ গ্রেপ্তার -১ বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত সাহেববাজারে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি ! প্রতিবাদে বন্ধ স্বর্ণের দোকান বিয়েবাড়িতে সবাই ব্যস্ত, পুকুরে ডুবল দুই বোন ঠাকুরগাঁও সীমান্ত টহলে হিমশিম খাচ্ছে বিজিবি-৩৭০ কিঃমি কাঁচা সড়ক যেন মরণফাঁদ গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন হিজবুল্লার সঙ্গে ‘যুদ্ধবিরতি’ জানিয়েও লেবাননে হানা ইজরায়েলের! কী কৌশল শান্তিচুক্তিতে নারাজ নেতানিয়াহুর? ফেনীর ৪ বছরের শিশু যৌনপীড়ন মামলার প্রধান আসামি গ্রেফতার হিজাব না পরে গান গেয়েছিলেন! ইরানি গায়িকা-সহ ন’জনকে ৭৪ ঘা করে চাবুক মারার নির্দেশ দিল আদালত তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি ফেনীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গাঁজা উদ্ধার গুঞ্জন ছিল চার হাত এক হওয়ার! তার আগেই ছন্দপতন, প্রেম ভাঙল ধনুষ ও মৃণালের? বরগুনার পাথরঘাটা হত্যা মামলার পলাতক আসামি জলিল গ্রেফতার নিউইয়র্কের অনুষ্ঠানে গিয়ে ক্ষতির মুখে রিয়া কপূর ও তাঁর দল, পুলিশের দ্বারস্থ অনিল-কন্যা ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?

নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১১:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১১:১৮:৪৯ অপরাহ্ন
নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন নওহাটা পৌরসভায় ১ কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগার নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে এমপি মিলন বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কার্যকরের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং উন্নয়ন বাজেট নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত জাতীয় বাজেটে বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। উত্তরবঙ্গ, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার উন্নয়নের জন্য জাতীয় সংসদে আরও বরাদ্দের দাবি জানানো হচ্ছে।

এমপি মিলন জানান, কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা নিয়ে গঠিত এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব কাজ করা হচ্ছে।

প্রকল্পের প্রথম প্যাকেজের আওতায় নওহাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে তপন চালকল থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত ১২০ মিটার, বাজার মসজিদ সংযোগ সড়ক ৯৫ মিটার এবং কৃষি বিপণন মার্কেট থেকে বাঁধ পর্যন্ত আরও ৯৫ মিটার সড়ক রয়েছে। একই প্যাকেজে ১ নম্বর ওয়ার্ডে একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। এ কাজের প্রাক্কলিত ব্যয় ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা।

দ্বিতীয় প্যাকেজে নওহাটা বাজারের মরহুম আব্দুল গফুর সরকার মার্কেট থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ করা হবে। পাশাপাশি বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ করা হবে। এ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্য হয়ে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর