ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ১০:৫৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ১০:৫৯:৪৫ অপরাহ্ন
​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত ​মতিহারের বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর; পুলিশ সদস্য আহত
রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 
শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রেস্তোরাঁ মালিকপক্ষ।

হামলাকারীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে মতিহার থানার কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিনোদপুর বাজারের একটি রেস্তোরাঁর এক কর্মচারীর সঙ্গে এক ব্যক্তির কথাকাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে রাতের দিকে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে বাংলা টিফিন ও বঙ্গভোজ রেস্তোরাঁয় হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শুরুতেই আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। পরে হামলাকারীরা দুটি রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করে। এতে কাজলা ফাঁড়ির পুলিশ সদস্য ফয়েজ উদ্দিন আহত হন।

ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক মোর্শেদ শাকিল বলেন, কোনো গ্রাহকের সঙ্গে খারাপ আচরণ বাংলা টিফিন কখনো সমর্থন করে না। কোনো কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এমন ভয়াবহ হামলা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এর পেছনে অন্য কোনো কারণ বা পূর্বপরিকল্পনা থাকতে পারে। তিনি আরও বলেন, হামলায় রেস্তোরাঁর আসবাবপত্র, কাচ, ফ্রিজ ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর ও লুটপাটে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলাকারীদের ছোড়া ককটেলে পুলিশ সদস্য মোঃ ফয়েজ উদ্দিন আহত হয়েছেন। বর্তমানে বিনোদপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় রেস্তোরাঁ মালিক বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে হামলার ঘটনায় বিনোদপুর বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক