ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার নিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার রাণীনগরে সালিশ ˆবৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫ রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেফতার ৪ ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহীর নদ-নদী, জীবিকা হারাচ্ছেন জেলেরা পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজের প্রত্যয় রাসিক ও বিডি ক্লিনের রাজশাহীতে স্পোর্টস সাইন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস ভূমিমন্ত্রীর মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি অস্বস্তিকর বাস্তবতার কথা জানালেন অভিনেত্রী মৌনি রায় বেস্টফ্রেন্ডের জন্যই বিয়ে ভাঙল মৌনীর! তাঁর ডিভোর্স ঘোষণার পরই দিশাকে নিয়ে টানাটানি নেটপাড়ায় ১৯ বছর বয়সে বিয়ের জন্য পাগল ছিলাম’, বিচ্ছেদের খবরের মাঝেই কী বললেন মৌনী?

লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:০১:২৫ অপরাহ্ন
লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ছবি: সংগৃহীত
লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

রোববার (২২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে মার্কিন পররাষ্ট্র দফতর দেশটিতে কর্মরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্য এবং জরুরি নয় এমন সরকারি কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে।

দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাছে ই-মেইল করে এ নির্দেশনা জানানো হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে।

এর আগে, গত বছর লেবানন-ইসরায়েল সংঘাতের সময় নিজ দেশের নাগরিকদের পরিবারের সদস্য এবং অপ্রয়োজনীয় কর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল মার্কিন প্রশাসন। যদিও পরে সেই আদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, শনিবার রাতে মার্কিন বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা মধ্যপ্রাচ্যে। যার প্রেক্ষিতে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং অ্যাম্বাসিগুলোতে হামলার আশঙ্কা করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তাই নিজ দেশের নাগরিকদের নিরাপত্তা বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মীদের পরিবারের সদস্য এবং খুব প্রয়োজনীয় নয় এমন নাগরিকদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে পদ্মা পাড়ে অবৈধ  বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি

মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ, দ্রুত উচ্ছেদের দাবি