ফেনী জেলার ফেনী সদর থানায় দায়ের করা ৪ বছরের এক শিশুকে যৌনপীড়নের মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ মিলন হোসেনকে (২২) লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী সদর থানার মামলা নং-৭৬, তারিখ-৩০ মে ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ মিলন হোসেন গ্রেফতার এড়াতে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে শনিবার (২০ জুন ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে র্যাব-৭ ও র্যাব-১৩ এর যৌথ দল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ মিলন হোসেন শ্রীরামপুর এলাকার মোঃ সফর উদ্দিনের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক