ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:২১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:২১:২৩ অপরাহ্ন
তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি তানোরে সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি
রাজশাহীর তানোরে প্রাণী সম্পদ কার্যালয়ের সরকারি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রির অভিযোগ উঠেছে।এনিয়ে আদিবাসী পল্লীর বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৯জুন) সকালে লক্ষী রাম অটো ভ্যানে ১৬ বস্তা গো-খাদ্য চোরাপথে বিক্রির উদ্দেশ্যে কেশরহাট নিয়ে যাবার সময় গ্রামবাসি আটক করে প্রাণী সম্পদ অফিসকে জানান।এবং খাবারের বস্তাগুলো লক্ষী রামের বাড়িতে জমা রাখেন।কিন্ত্ত সন্ধ্যার পরপরই খাবারের বস্তা পাচার করে দেয়।

উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা আদিবাসী পল্লীর বাসিন্দা ও প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত একজন গ্রাম্য পশুচিকিৎসক লক্ষী রাম। দীর্ঘদিন যাবত তিনি অনুদানের গো-খাদ্য চোরাপথে বিক্রি করে আসছেন।

জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প ক্ষুদ্রনৃ-গোষ্ঠীর অধিবাসীদের মাঝে বিনামুল্যে গরু বিতরণ করা হয় এবং প্রতি মাসে এসব গরুর খাবার দেয়া হয়। তবে বিতরণের সিংহভাগ গরু উপকারভোগীরা বিক্রি করে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ প্রাণী সম্পদ কর্মকর্তার যোগসাজশে অফিস থেকে লক্ষী সরেন উপকারভোগীদের খাবার নিয়ে এসে চোরাপথে বিক্রি করে আসছে।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান,তিনি গরু পেয়েছেন তবে কখানো খাবার পাননি।বিষয়টি অফিসের স্যারদের জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। স্থানীয় অটোভ্যান চালক বলেন, তিনি বেশ কয়েকবার লক্ষী সরেনের বাড়ি থেকে এসব খাবারের বস্তা কেশরহাট নিয়ে গেছেন।

এবিষয়ে জানতে চাইলে লক্ষী রাম বলেন,অফিস না জানলে কি এতো খাবার তার বাড়িতে থাকে। তিনি বলেন, তিনি খাবার বিক্রি করেছেন তার কোনো প্রমাণ আছে।তিনি আরো বলেন,উপকারভোগীরা তো গরু-ছাগল বিক্রি করে দেয় তাদের তো কিছু হয় না।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা, ওয়াজেদ আলী মিয়া বলেন, বিষযটি তিনি শুনেছেন।তিনি বলেন,এবিষয়ে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার