ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক তানোরে যুবদল নেতার মিলে ১০ লাখ টাকার মালামাল লুট নাইক্ষ্যংছড়িতে ৪ মাসের শিশু অপহরণ, চট্টগ্রাম থেকে উদ্ধার, দম্পতিসহ আটক ২ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার নিয়ামতপুরে বিদ্যুতায়িত হয়ে এসি মেকানিকের মৃত্যু তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে বিএমডিএর সেচ প্রকল্প কৃষি উৎপাদনে বড় ভুমিকা রাখছে 'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৭:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৭:০৭:১২ অপরাহ্ন
‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ? ‘বড্ড বেশি যৌনগন্ধী’! বিপাশার কণ্ঠে ‘নমক ইশ্‌ক কা’ গাইতে কেন রাজি ছিলেন না রেখা ভরদ্বাজ?
রেখা ভরদ্বাজ বলিউডের খ্যাতনামী গায়িকা। তবে একটা সময়ে পরিচালক বিশাল ভরদ্বাজের স্ত্রী হিসাবে পরিচিতি ছিল তাঁর। গায়িকা হিসাবে জনপ্রিয়তাও তাঁর মূলত স্বামীর মাধ্যমেই। প্রধানত শাস্ত্রীয়সঙ্গীতই গাইতেন রেখা। স্বামী বিশালের পাল্লায় পড়েই নাকি বলিউডে ‘আইটেম গান’ গাওয়া শুরু করেন। ‘ওমকারা’ ছবিতে ‘নমক ইশ্‌ক কা’ গানটি প্রথমে বড্ড বেশি যৌনগন্ধী মনে হয়েছিল রেখার। শেষমেশ বিশালের কথাতেই সেই গান গাইতে রাজি হন রেখা।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল বিশাল পরিচালিত ‘ওমকারা’। ছবির পরিচালনার পাশাপাশি গানগুলির সুরও তাঁরই দেওয়া ছিল। শেক্সপিয়ারের ‘ওথেলো’ নাটক অবলম্বনে তৈরি এই ছবির জন্য দর্শকমহলে প্রশংসিত বিশাল। এই ছবিতে একটি ‘আইটেম’ গানে নাচ করেন বিপাশা বসু। গানের নাম ‘নমক ইশ্‌ক কা’। এই গানের জন্য স্ত্রীর কণ্ঠ ব্যবহার করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করতেই বেঁকে বসেন রেখা। স্পষ্ট জানিয়ে দেন, তিনি এমন যৌনগন্ধী গান গাইবেন না। বিশাল নাকি তাঁর প্রায় সব গানগুলির প্রথম দু’-একটি স্তবক রেখাকে দিয়ে গাওয়ান। তা হলে গানটি সম্পর্কে তিনি একটা ধারণা পান। রেখা নিজেই জানান সে কথা। এই গানের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। গানটি রেখা প্রথম গাওয়ার পরে বিশাল নাকি ঠিক করেন যে, এটি তিনি স্ত্রীকে দিয়েই গাওয়াবেন।

বিশালের ইচ্ছার তীব্র প্রতিবাদ করে রেখা জানান, তিনি বরাবরই নরম, মন ছুঁয়ে যাওয়া গান গেয়েছেন। রেখা বলেন, ‘‘প্রথমত গানটা বিশাল একটা ফোনে রেকর্ড করে। ওর ভাল লাগে। তার পর পুরো গানটা রেকর্ড করার অনুরোধ করে। আমি মূলত আবেগঘন গান গেয়ে অভ্যস্ত। এই গানটা খানিক যৌনগন্ধী হওয়ায় আমার আপত্তি ছিল। যার ফলে এই ধরনের গান গাওয়াটা আমার পক্ষে বেশ কষ্টকর।’’ যদিও শেষমেশ স্বামীর কথা ফেলতে পারেননি রেখা। তিনিই গানটি গান এবং সেই গান বিপুল সাফল্য লাভ করে।

সম্প্রতি ‘ওমকারা’ ছবিটি ২০ বছর পূর্ণ করল। এই ছবিই যেন গায়িকা হিসাবে রেখার জীবনকে নতুন দিশা দিয়েছিল। ছবির বাকি গানগুলিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। বিশেষ প্রশংসা পেয়েছিলেন ‘লংড়া ত্যাগী’র চরিত্রে সইফ আলি খান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক