ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

পরস্পরকে ছ’বছর ধরে জানি, প্রাক্-মধুচন্দ্রিমার প্রয়োজন! ঋতাভরী

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৫৮:০৩ অপরাহ্ন
পরস্পরকে ছ’বছর ধরে জানি, প্রাক্-মধুচন্দ্রিমার প্রয়োজন! ঋতাভরী ছবি: সংগৃহীত
ঋতাভরী চক্রবর্তীর পায়ের তলায় সর্ষে। যখনই মন যায় ‘রইল ঝোলা চলল ভোলা’ বলে বেরিয়ে পড়েন। কখনও তাঁর সঙ্গে মা শতরূপা সান্যাল, দিদি চিত্রাঙ্গদা শতরূপা থাকেন। কখনও তিনি একাই বেরিয়ে পড়েন। নায়িকার এ বারের সঙ্গী তাঁর হবু স্বামী সুমিত অরোরা। সুমিত বলিউডের প্রথম শ্রেণির চিত্রনাট্যকার। ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর মতো হিট ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন তিনি। গুঞ্জন, বছরের শেষে না কি বিয়ের পিঁড়িয়ে বসতে পারেন যুগলে। তার আগে নিজের জন্মদিন উপলক্ষে সুমিতকে নিয়ে প্রাক্-মধুচন্দ্রিমায় ইউরোপ উড়ে গিয়েছেন বড় পর্দার ‘ফুল্লরা’।

সত্যি নাকি? জানতে ফোনে যোগাযোগ আনন্দবাজার ডট কমের। শুনেই রসিকতায় ফেটে পড়েছেন তিনি। বলেছেন, “আমরা পরস্পরকে ছ’বছর ধরে চিনি। এর পরেও প্রাক্-মধুচন্দ্রিমার খুব প্রয়োজন?” জানিয়েছেন, রোজ যেখানে সকাল হয়, তাঁর সেই শহর কলকাতাও খুবই সুন্দর। কিন্তু টানা থাকতে থাকতে এক এক সময় মনে হয়, তিনি যেন ‘কুয়োর ব্যাং’ হয়ে গিয়েছেন। তখনই দম বন্ধ হয়ে আসে। তিনি ব্যাগ গুছিয়ে পথে নামেন। অচেনা রাস্তা, পথ-প্রান্তর তাঁকে নতুন করে বাঁচার জীবনীশক্তি দেয়। তিনি টাটকা অক্সিজেনে ফুসফুস ভরে আবার চেনা কুঠুরিতে ফেরেন।

“এই যেমন বার্লিন। এমন একটি হোটেলের চিলেকোঠায় আমরা থাকছি, যেখানে চোখ মেললেই মাথার উপরে কাচের জানলা। সেখান থেকে প্রায় গোটা শহরটাই দেখা যায়। রবিবার ঘুম ভেঙে সেই দৃশ্য দেখে মনে হল, এই জায়গা স্বর্গের থেকে কম কিসে?” তেমনই তাঁর পছন্দের আর একটি জায়গা প্যারিসের ডিজ়নিল্যান্ড। মাথায় মিকি মাউস টুপি পরে সেখানকার রাস্তাতেও ঘুরতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গী সুমিত। অনেক ছবি, ভিডিয়ো তুলেছেন সেখানকার। হবু স্বামী এগিয়ে গেলে আলতো করে ‘বাবু’ বলে ডেকে ফিরিয়েছেন। সেই সম্বোধনও উপভোগ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

আর পাঁচ জন পর্যটকের মতো বেড়ানোর সময় তাড়াহুড়ো করেন না ঋতাভরী। “যে শহরে মিউজিয়াম আছে, সে শহরে দরকার হলে ১০ দিনও কাটাই, যাতে কোনও কিছু মিস না করি। আমার কোনও তাড়া নেই। বেড়ানোটা যদি উপভোগই করতে না পারলাম তা হলে কী করলাম?”, যুক্তি অভিনেত্রীর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ