ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

জাম পাড়তে গিয়ে শিক্ষিকার মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:৪৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:৪৯:৪৫ অপরাহ্ন
জাম পাড়তে গিয়ে শিক্ষিকার মৃত্যু জাম পাড়তে গিয়ে শিক্ষিকার মৃত্যু
রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শতাব্দী চাকমা রাঙ্গামাটি পৌরসভার ৬নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার মৃত রবীচন্দ্র চাকমা এবং মৃত লক্ষীদেবী চাকমার মেয়ে। তিনি নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে ফল পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান বলেন, বিদ্যুতায়িত একজনকে সকালে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম বলেন, সকালে নানিয়ারচর আসার পথে একজন স্কুল শিক্ষক ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক