ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিলমাড়ীয়ায় চার গ্রামীণ সড়ক এইচবিবি করণে স্থানীয় বাসিন্দারা খুশি নগরীতে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ ইরানে আবার পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা! সংঘর্ষের মধ্যেই শেষকৃত্য হল খামেনেইয়ের ইরানে সাময়িক ভাবে হামলা বন্ধ করল আমেরিকা খুনের ছক কষে ফেলেছে ইরান! ইজরায়েলি গোয়েন্দা রিপোর্ট পেয়েই তড়িঘড়ি তুরস্ক থেকে ফেরার বিমান বদল ট্রাম্পের? থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলেন নারী আসামি  নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, স্কুলে হাতাহাতি ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ জামায়াত নেতার বাবার বিরুদ্ধে ৭ শিয়াল রান্না করে রুটি দিয়ে খেল বরিশালের বাসিন্দারা! পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা মৃত্যুর মুখ থেকে ফিরে চাইলেন পান বিড়ি রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি ! রাণীনগরে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু বিএনপি নেতাকর্মীদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নির্দেশ প্রধানমন্ত্রীর নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

নওগাঁর রাণীনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:৩৯:০৫ অপরাহ্ন
নওগাঁর  রাণীনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার নওগাঁর রাণীনগরে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্থানীয় জনতা ও পুলিশের তাড়া খেয়ে অপর দুটি মোটরসাইকেলে থাকা আরও পাঁচ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়।

শনিবার (২০ জুন) সকালে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৯ জুন) রাত ১০টার দিকে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের ‘গোনা মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- নওগাঁ সদর উপজেলার উত্তর সর্দারপাড়া গ্রামের ফয়সাল হোসেন (২১) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের সানা মন্ডল (২২) ও রাব্বি হাসান (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাহবুব নামর এক ব্যক্তি মোটরসাইকেলযোগে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনি গোনা মোড় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে থাকা ৮ জনের একটি ডাকাতদল তাকে ধাওয়া করে। বিপদ টের পেয়ে মাহবুবের পেছনে থাকা আরোহী চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এবং টহল পুলিশ তাৎক্ষণিক এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ও পুলিশ তাদের পিছু নেয়। পরে উপজেলার খট্টেশ্বর এলাকা থেকে এক মোটরসাইকেলে থাকা তিন ডাকাতকে ধরে ফেলে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি ধারাল ছুরি উদ্ধার করা হয়। তবে বাকি দুই মোটরসাইকেলে থাকা ৫ ডাকাত পালিয়ে যায়।

ওসি জাকারিয়া মন্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা মূলত মোটরসাইকেলটি ছিনতাই বা ডাকাতি করার উদ্দেশ্যেই ধাওয়া করেছিল। সময়মতো জনতা ও পুলিশ এগিয়ে না এলে তারা চালককে মারধর করে গাড়িটি নিয়ে চম্পট দিত। গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রক্রিয়া চলছে। একই সাথে পালিয়ে যাওয়া বাকি ৫ ডাকাতকে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক