ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

রংপুরে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

  • আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৬:০৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৬:০৮:৩৫ অপরাহ্ন
রংপুরে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ রংপুরে নিখোঁজের পরদিন পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর পাটক্ষেত থেকে সানজিদা (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদসার শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি। শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক