ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪৭:০৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি পুকুর নিয়ে বিরোধে দুপক্ষে সংঘর্ষের পর মো. ইদ্রিস মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের কব্জি কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।

রোববার (২২ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলা-পাল্টা হামলাকে কেন্দ্র করে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পাহাড়পুর ও চাঁনপুর ইউনিয়নের রেলওয়ের মালিকানাধীন একটি পুকুর নিয়ে ইদ্রিস মোল্লা ও ইছাম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিলো। বিষয়টি নিয়ে এর আগেও দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। আগের বিরোধের জের ধরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।

এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মোল্লার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলা হয়। হামলায় আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, মেহেদী হাসান ও পেয়ারা বেগম নামে আরও চারজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, রেলওয়ের একটি পুকুর নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ ছিলো। এই বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশি টহল অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার