ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:০৪:০৫ অপরাহ্ন
বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ
বাগেরহাটের কচুয়ায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা সামাজিক সালিসের মাধ্যমে মাত্র ২০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা করা হয়েছে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মানফুজুর রহমানের উপস্থিতিতে এই সালিস অনুষ্ঠিত হয়। সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত শনিবার মাদ্রাসার টিফিনের সময় পার্শ্ববর্তী একটি দোকানের মালিক হাকিম সরদার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। অন্যান্য শিশুদের উপস্থিতিতে শিশুটি সে যাত্রায় রক্ষা পায় এবং বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। ঘটনার পর স্থানীয় বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য মো. আরিফ হুসাইন সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তার নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সেই সালিসে শত শত মানুষের উপস্থিতিতে ওলামা দল নেতা মানফুজুর রহমান শিশুটির কাছে ঘটনার বর্ণনা শুনতে চান। এক পর্যায়ে অভিযুক্ত হাকিম সরদার নিজের অপরাধ স্বীকার করে সালিসদারের পা জড়িয়ে ক্ষমা চান। সালিসের জের ধরে এক পর্যায়ে অভিযুক্তের স্বজনদের সঙ্গে উপস্থিত লোকজনের সংঘর্ষ ও হট্টগোল শুরু হলে সালিস পণ্ড হয়ে যায়। ঘটনার পর থেকেই সালিস পরিচালনা করা মানফুজুর রহমান এলাকা ছেড়ে ঢাকায় চলে গেছেন বলে জানা গেছে।

স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদের নিয়ন্ত্রণে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় এই মীমাংসার চেষ্টা চলছে। যদিও সরদার জাহিদ অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগী পরিবারটিকে মামলা না করে ২০ হাজার টাকায় বিষয়টি মেনে নেওয়ার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করা হচ্ছে। এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত শিশুটি আর মাদ্রাসায় যাচ্ছে না। এমনকি সালিসের ভিডিও ধারণকারীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রাশিদ জানান, ভুক্তভোগী পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। সালিস ঠেকাতে পুলিশের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পরিবারটি আত্মীয়স্বজনের চাপের কারণে দ্বিধাদ্বন্দ্বে আছে। অথচ আইন অনুযায়ী ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধের ঘটনায় কোনো ধরনের সালিস করার সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক