ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে ৩২ কেজির পাথরের মূর্তি উদ্ধার রাস্ট্রীয় সম্পদ ক্ষতির ঘটনায় আইনি ব্যবস্থা বিবেচনায় রেল, গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি তানোরে ১৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি, বাবাসহ আটক ৪ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের জানাযায় রাসিক প্রশাসক রিটন মোবাইল না দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বাঘায় স্ত্রীকে হত্যার পর ‘আজ থেকে আমি মুক্ত’ বলা সেই স্বামী গ্রেপ্তার নিখোঁজের পরদিন মাছের প্রজেক্টে মিললো যুবকের মরদেহ, সন্দেহভাজন আটক রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, নিয়মিত মশা জরিপের দাবি নিউইয়র্কে নতুন মসজিদ ও কমিউনিটি সেন্টার উদ্বোধন পানির ৩৩ ফুট গভীরেও বিদ্যুৎ উৎপাদনে সফল চীনা সোলার প্যানেল জাপানের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’, বন্যা ও ভূমিধসের শঙ্কা শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে অন্তরঙ্গ অবস্থায় ছাত্রলীগের ফুলবাবু ধরা হেফজ বিভাগের ছাত্রকে রুমে নিয়ে যান শিক্ষক, ধামাচাপা দিতে মরিয়া ইউপি চেয়ারম্যান বদলগাছীতে হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী দুর্গাপুর পৌরসভায় মেয়র হিসেবে স্বপনকে চায় তৃণমূল, ক্লিন ইমেজে ভরসা ভোটারদের রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ১০:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ১০:০২:৪০ অপরাহ্ন
বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় আইনি সমস্যায় পড়লেন মরক্কোর অধিনায়ক ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি। ২০২৩ সালের একটি ধর্ষণ অভিযোগের মামলায় তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে ফ্রান্সের অ্যাপিল আদালত।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের এই সিদ্ধান্ত এসেছে। এর আগে তদন্তকারী বিচারকের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন হাকিমি। তবে সেই আবেদন খারিজ করে আদালত জানিয়েছে, মামলাটি বিচারের পর্যায়ে যাওয়ার মতো পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ২৪ বছর বয়সী এক নারী হাকিমির বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর দাবি, প্যারিসে হাকিমির বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়। অভিযোগকারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাঁদের পরিচয় হয় এবং পরে তিনি হাকিমির বাড়িতে গেলে সেখানে নির্যাতনের শিকার হন।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন হাকিমি। তাঁর দাবি, তিনি নির্দোষ এবং তাঁর জনপ্রিয়তা ও আর্থিক অবস্থার কারণে তাঁকে মিথ্যা অভিযোগের মুখে পড়তে হয়েছে। হাকিমি জানান, এই ঘটনা তাঁর ও তাঁর পরিবারের ওপর বড় প্রভাব ফেলেছে, তবে তিনি আদালতে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য প্রস্তুত।

আদালতের সিদ্ধান্তের পর সামাজিক মাধ্যমে হাকিমি লিখেছেন, “প্রথম দিন থেকেই আমি এই বিচারের অপেক্ষায় ছিলাম। এবার নিজের কথা বলার সুযোগ পাব।”

হাকিমির আইনজীবী জানিয়েছেন, আদালতের এই সিদ্ধান্ত মানেই তাঁর মক্কেল দোষী সাব্যস্ত হয়েছেন, এমন নয়। অন্যদিকে অভিযোগকারীর আইনজীবী বলেছেন, দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের পর এই সিদ্ধান্ত তাঁদের জন্য স্বস্তি ও আশার বার্তা।

বর্তমানে বিশ্বকাপে মরক্কো দলের নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। সামনে স্কটল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর মাঝেই এই আইনি খবর ফুটবল বিশ্বে আলোচনার সৃষ্টি করেছে। তবে এখনও বিচারের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। মামলাটি ফ্রান্সের ফৌজদারি আদালতে শুনানি হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বোয়ালিয়া থানায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার