ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৯:৫৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৯:৫৪:৩৯ অপরাহ্ন
শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার
অতীতের এক মজার অথচ চমকপ্রদ স্মৃতি প্রকাশ করলেন অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কল খান্না। জানালেন, একবার শুটিং সেটে তাঁর ওপর রেগে গিয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। এমনকি তাঁকে মারতে যাওয়ার মতো অঙ্গভঙ্গিও করেছিলেন অভিনেতা।

ঘটনাটি উঠে আসে টুইঙ্কল খান্নার একটি বই প্রকাশ অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন আমির খান ও করণ জোহর। অনুষ্ঠানে করণ আমিরকে প্রশ্ন করেন, টুইঙ্কলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল এবং তিনি অভিনেত্রী হিসেবে কেমন ছিলেন।

আমির উত্তর দেওয়ার আগেই টুইঙ্কল পুরনো সেই ঘটনার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, একবার শুটিং সেটে আমির আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কী করছ? এমন আচরণ করছ কেন? কাজে একদম মন নেই তোমার। তখন আমি বলেছিলাম, আমি অক্ষয়ের কথা ভাবছি।

টুইঙ্কলের এই কথা শুনে নাকি আমির খান রেগে গিয়েছিলেন। অভিনেত্রী জানান, এটা শুনেই ও আমাকে মারতে এসেছিল। এখনও ঘটনাটা মনে আছে। কোনও এক আউটডোর শুটিংয়ের সময় হয়েছিল।

তবে এই দাবি শুনে অবাক হয়ে যান আমির নিজেই। তিনি প্রশ্ন করেন, “আমি সত্যিই এমন করেছিলাম? হতেই পারে না। জবাবে হাসতে হাসতে টুইঙ্কল বলেন, হ্যাঁ, তুমি অঙ্গভঙ্গি করেছিলে।

পরে করণের প্রশ্নের জবাবে আমির খান টুইঙ্কল খান্নার প্রশংসা করে জানান, তিনি খুবই গুণী অভিনেত্রী এবং তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো ছিল।

উল্লেখ্য, টুইঙ্কল খান্না ও আমির খান একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০০ সালের ছবি ‘মেলা’-তে। সেই সময় টুইঙ্কল ও অক্ষয় কুমারের সম্পর্ক ছিল, এবং ২০০১ সালে তাঁরা বিয়ে করেন।

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন টুইঙ্কল খান্না। তিনি লেখালেখি ও বিভিন্ন সৃজনশীল কাজে ব্যস্ত। অন্যদিকে আমির খান অভিনয় ও প্রযোজনার কাজে সক্রিয় রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক