ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ

খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৯:১৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৯:১৭:১৭ অপরাহ্ন
খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর
খুলনার পাইকগাছায় গাছ থেকে ডাব পেড়ে খাওয়ায় গফুর গাজী (৭০) নামে এক বৃদ্ধকে টেনে হিচরে উলঙ্গ করে ফেলাসহ বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এ দিন মো. গফুর গাজী তার বাড়ির পাশে নিজের লাগানো একটি নারকেল গাছ থেকে ডাব পেড়ে খায়। এরপর সে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ মৃত আলেক মোড়লের ছেলে মাজেদ মোড়ল (৪৫) সহ তার ভাই ছবেদ মোড়ল (৪৮) ও ছবেদ মোড়লের ছেলে রানা মোড়ল (২৮) পৌঁছে বৃদ্ধ গফুর গাজীকে ডাব পেড়ে খাওয়ার কারণ জানতে চায়। তখন গফুর বলে আমি আমার লাগানো গাছ থেকে ডাব পেড়ে খেয়েছি তাতে সমস্যা কি? এ কথা বলার সঙ্গে সঙ্গে এলোপাথাড়ি মারধর কর মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং তার পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে শাঁস রুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। 

তখন বৃদ্ধ গফুর গাজী জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখান থেকে হাত পা বেঁধে উলঙ্গ করে টেনে হিচড়ে নিয়ে পার্শ্ববর্তী মাজেদ মোড়লের বাড়ির সামনে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পুনরায় মারধর করতে থাকে। এ সময় স্থানীয়রা তার পরিবারের লোকজনদের খবর দিলে তারা লোকজন ইউপি সদস্যর সহযোগিতায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে, প্রত্যক্ষদর্শী গৃহবধূ মাহফুজা বেগম ও ছবিরন বিবিসহ একাধিক এলাকাবাসী জানান, বৃদ্ধ গফুর গাজীর সঙ্গে যে ঘটনাটি হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, মারপিটের বিষয়ে জানতে পেরে আমি সেখানে গিয়ে দেখি গফুরকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় আমি কয়েকজন স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। 

তিনি আরও জানান, বিষয়টি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সামান্য বিষয় নিয়ে তাকে এভাবে মেরে আহত করাটা ঠিক হয়নি। 

এ বিষয়ে প্রতিপক্ষ ছবেদ মোড়লের ছেলে আরিফ হোসেন বলেন, গফুর গাজী প্রায় আমাদের গাছ থেকে ডাব ও নারকেল পেড়ে খায়। আজ সে হাতেনাতে ধরাপড়ে। রাগের মাথায় কিছু মারপিট করে আমার পিতা, ছোটভাই ও চাচা। পরে প্রতিপক্ষরা সঙ্গবদ্ধ হয়ে আমার ছোট ভাই রানাকেও বেদম মারপিট করেছে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে খুমেক হাসপাতালে পাঠান রেফার করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা