ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বজুড়ে জ্বালানি সংকট: দেশের মজুত নিয়ে যা বলছে বিপিসি বোয়ালমারীতে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত আমেরিকার ক্ষেপণাস্ত্র শর্তে ‘না’! যুদ্ধ বন্ধ করতে পাল্টা প্রস্তাব ইরানের ছোট গুনাহও ধ্বংসের কারণ ১৮ বছর আগের চুক্তি, ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান মার্কিন-ইজরায়েলি জাহাজ বাদে অন্যেরা হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে, তবে মানতে হবে শর্ত! নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান দেশে স্বর্ণের দামে ফের বড় পতন জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী শিশুদের ভবিষ্যতে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যখাতে জোর দেওয়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি নগরীতে বিপুল পরিমান গাঁজা-হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার খুশিকে ঘিরে জোর জল্পনা নাক-ঠোঁটের পর স্তনে সার্জারি ভৈরবে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু স্ত্রীর সঙ্গে বিরোধ, অভিমানে স্বামীর আত্মহত্যা শ্বশুরবাড়ীতে বউ নিতে এসে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু ২ ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

শ্রীপুরে ঝোপঝাড়ের ভেতর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪৪:৪৬ অপরাহ্ন
শ্রীপুরে ঝোপঝাড়ের ভেতর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার প্রতিকী ছবি
গাজীপুরের শ্রীপুরে ঝোপঝাড়ের ভেতর থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) সকালে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের ভাসাবাইদ এলাকায় বিষয়টি এক পথচারীর নজরে আসে। পরে স্থানীয়দের সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল ইফরান জানান, সকালে মোটরসাইকেলে করে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। পথে কয়েকজনের চিৎকারে থেমে গিয়ে ঘটনাস্থলে যান। ঝোপের পাশে গিয়ে দেখতে পান, এক নবজাতক ময়লার ভেতর পড়ে আছে। তার শরীরে ধুলা-ময়লা ও পিঁপড়ার কামড়। নবজাতকটিকে প্রথম দেখতে পান এক পথচারী। তিনি পাশেই প্রস্রাব করতে গিয়ে কান্নার শব্দ শুনে কাছে যান।

এ ঘটনায় ৯৯৯ নম্বরে কল দেওয়া হলেও তেমন সাড়া না পেয়ে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশের পরামর্শ অনুযায়ী নবজাতকটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ জানান, শিশুটিকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সানজিদা লিজা জানান, খবর পেয়ে তিনি ছুটে গিয়ে নবজাতকটিকে কোলে তুলে নেন এবং পানি দিয়ে পরিষ্কার করেন।

তিনি আরও বলেন, শিশুটির অবস্থা করুণ ছিল কিন্তু তার প্রাণে বেঁচে যাওয়া ছিল অলৌকিক।

শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন জানান, শিশুটি বর্তমানে মমেক হাসপাতালে চিকিৎসাধীন। তার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। শিশুটি বর্তমানে হাসপাতাল পুলিশের নজরদারিতে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি