ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৯:০৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৯:০৬:৫৯ অপরাহ্ন
পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের তীব্র অসন্তুষ্টি ও আপত্তির মুখে আগের গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণের পোশাক বহাল করা হয়েছে। তবে পুলিশের সব শাখার সদস্যদের প্যান্টের রং হবে খাকি। 

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশের ইউনিফর্মে এই পরিবর্তন এনে পুলিশ সদর দপ্তর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি  শুক্রবার (১৯ জুন) জানাজানি হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নির্ধারিত আয়রন (লোহা) রঙের শার্টের পরিবর্তে জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যদের জন্য গাঢ় নীল রঙের টিসি কাপড়ের শার্ট নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে মহানগর পুলিশের (মেট্রোপলিটন) ক্ষেত্রে শার্ট হবে লাইট অলিভ রঙের। এছাড়া কফি রঙের ট্রাউজারের পরিবর্তে সব ইউনিটের জন্য খাকি রঙের ট্রাউজার বা প্যান্ট নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পূর্বে নির্ধারিত আয়রন রঙের জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের পরিবর্তে এখন থেকে গাঢ় নীল রঙের শীতবস্ত্র ব্যবহার করা হবে। তবে মহানগর পুলিশের জ্যাকেট হবে লাইট অলিভ রঙের।

নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বিশেষায়িত পুলিশ ব্যাটালিয়ন, স্পেশাল ব্রাঞ্চ, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে লাইট অলিভ রঙের ব্লাউজ থাকবে। হেড কভার বা হিজাব হতে হবে অনুমোদিত গাঢ় নীল রঙের। সংশোধিত বিধানে গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম বহাল রাখা হয়েছে। পাশাপাশি গর্ভবতী নারী পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের পূর্বানুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন।

এর আগে গত মে মাসের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, বিদ্যমান পোশাক নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে কেউ সন্তুষ্ট ছিলেন না এবং এটি মানানসইও ছিল না। তাই পুলিশ বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের পোশাক পরিবর্তনের এই পটভূমি বেশ দীর্ঘ। ২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর পুলিশে ব্যাপক সংস্কারের দাবি ওঠে। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৫ সালের ২০ জানুয়ারি পুলিশের সব সদস্যের জন্য লোহা বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করে। ওই বছরের ২৫ নভেম্বর নতুন সেই পোশাকে মাঠে নামে পুলিশ।

তবে নতুন সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া ও অসন্তুষ্টি দেখা দেয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোশাক নিয়ে নানা ট্রল ও বিদ্রূপ হওয়ায় পুলিশ সদস্যরা চরম অস্বস্তি বোধ করেন। পরবর্তী সময়ে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ফেব্রুয়ারি ‘বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’ পোশাক পরিবর্তনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। সেই দাবির মুখেই সরকার পুলিশের পোশাকে এই চূড়ান্ত পরিবর্তন আনল। 

উল্লেখ্য, বর্তমানে যে পোশাকটি নির্ধারণ করা হয়েছে, অতীতে ২০০১-২০০৬ মেয়াদেও পুলিশে একই রঙের পোশাক চালু ছিল।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন