ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৮:৪২:০৯ অপরাহ্ন
ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ
ঠাকুরগাঁও শহরের একটি ভাড়া বাসায় ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেছেন নুশরাত জাহান ইতি। ঘটনাটি ঘটেছে গত ১৮ জুন রাতে। পারিবারিক সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার টিএন্ডটি সংলগ্ন মৃত আজগর আলীর স্বামী পরিত্যক্তা কন্যা নুশরাত জাহান ইতি ঠাকুরগাঁও শহরের বায়তুল আমান জামে মসজিদের পাশে ইয়াসিন আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

বৃহস্পতিবার  (১৮ জুন) জুন রাতে তিনি নিজ কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করেন। পরদিন সকাল পর্যন্ত কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঠাকুরগাঁওয়ে গিয়ে ঘরের দরজা ভেঙে ইতির মরদেহ উদ্ধার করে রাণীশংকৈলে নিয়ে আসেন| পরে দাফনের প্রস্তুতি চলাকালে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দাফন কার্যক্রমে বাধা দেয় এবং আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর থানায় পাঠায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে আমার কাছে বিস্তারিত তথ্য নেই। তবে মরদেহ ঠাকুরগাঁও সদর থানায় পাঠানো হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী (ওসি) বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে
তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা