ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই ​সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৭:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৭:৩২:১০ অপরাহ্ন
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী
রাজশাহী মহানগরীর রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে চোর সন্দেহে এক বহিরাগত যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় তিন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে এক অজ্ঞাত যুবককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানায় জানালে পুলিশ তদন্ত শুরু করে। পিবিআইয়ের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়| নিহত যুবকের নাম রাকিবুল হাসান রকি (৩১)।

নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, ঘটনার দিন সন্ধ্যায় রকি রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে প্রবেশ করলে তাকে চুরি করার সন্দেহে কয়েকজন শিক্ষার্থী আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পরে তাকে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনের মাঠে নিয়ে গিয়ে ক্রিকেট খেলার স্টাম্পসহ বিভিন্ন বস্তু দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়লে অভিযুক্তরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়| সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে গ্রেফতার করা হয়েছে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে।
 
তারা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার তালা গ্রামের মোঃ সাজ্জাদ হোসেনের ছেলে মোঃ সোয়েব আক্তার শিমু (২৫), নড়াইল সদর উপজেলার ভাওখালী গ্রামের মোঃ ফারুক মোল্লার ছেলে মোঃ ফাহিম রেজা ববি (২৪) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামের মোঃ আফসার আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (২৫)।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতরা রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত রকি চুরির উদ্দেশ্যে হোস্টেলে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে| ঘটনার বিস্তারিত তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী