ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৬:৫৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৬:৫৩:৩৬ অপরাহ্ন
পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে চার সেনা নিহতের খবরে ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, ‘পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে’। খবর দ্য গার্ডিয়ানের।

সাম্প্রতিক একাধিক উস্কানিমূলক বক্তব্যের ধারাবাহিকতায় বেন-গভির বলেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যে, ‘প্রতিটি ইসরাইলি মায়ের এক ফোঁটা চোখের জলের বিনিময়ে এক হাজার লেবানিজ মাকে কাঁদতে হবে’।
 
আজ শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন: ‘আমেরিকানদের প্রতি যথাযথ সম্মান রেখেও ইসরাইলকে সারা বিশ্বের কাছে স্পষ্ট করে দিতে হবে যে, আমাদের সন্তানদের রক্ত এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা কোনো দর কষাকষির বিষয় নয়। পুরো লেবাননকে পুড়িয়ে দিতে হবে।’
 
বেন-গভিরের ফিলিস্তিনি আরবদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। গত মাসে তিনি ইসরাইলি নিরাপত্তা বাহিনীর আন্তর্জাতিক অ্যাকটিভিস্টদের ওপর নির্যাতনের ফুটেজ শেয়ার করায় কূটনৈতিক ক্ষোভের সৃষ্টি হয়। 
 
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। এর মধ্যে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) আজ শুক্রবার (১৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরাইলের হামলায় লেবাননের অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
 
কয়েক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের অবসানে গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে ‘লেবাননসহ সকল রণাঙ্গনে’ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার কথা থাকলেও ইসরাইল তার তোয়াক্কা করছে না।
 
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত রাতভর ও আজ শুক্রবার (১৯ জুন) সকাল পর্যন্ত চলা ইসরাইলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। ইরান-সমর্থিত হিজবুল্লাহ তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
 
হিজবুল্লাহর পাল্টা হামলায় চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, নিহতদের একজনকে লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহন বলে শনাক্ত করা হয়েছে। আইডিএফ আরও বলেছে, বাকি তিন সেনার পরিচয় পরে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ