ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও সুগার নিয়ন্ত্রণে রসুনও হতে পারে মহৌষধ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ কক্সবাজারের মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় বিপুল পরিমান নিষিদ্ধ সিরাপসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৬:০৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৬:০৫:০২ অপরাহ্ন
পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচে শুধু মাঠের লড়াই জমল না, ইতিহাস তৈরি হল রেফারিংয়েও। আটলান্টা স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-র ম্যাচ পরিচালনা করে নজির গড়লেন টোরি পেনসো, ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট (FIFA World Cup 2026)। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনও অল-আমেরিকান মহিলা রেফারি দল ম্যাচ পরিচালনা করল। শুধু তা-ই নয়, এটি ছেলেদের বিশ্বকাপে সর্বোতভাবে মহিলা অন-ফিল্ড রেফারি টিমের দ্বিতীয় উপস্থিতি (Tori Penso Referee)। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ফরাসি রেফারি স্তেফানি ফ্রাপার্ট, সহকারী নেউজা ব্যাক এবং কারেন দিয়াজ মেদিনার দল প্রথমবার নজির গড়ে।

সহকারী রেফারি ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিটকে সঙ্গে নিয়ে খেলা পরিচালনা করেন টোরি পেনসো। তিনি পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা দ্বিতীয় মহিলা রেফারি। ক্যালিফোর্নিয়ার স্থানীয় ফুটবল মাঠ থেকে শুরু হয় তাঁর যাত্রা। সেই পথ পেরিয়ে বিশ্বকাপের মঞ্চে পৌঁছনো পেনসোর কেরিয়ারের অন্যতম বড় মাইলফলক। বিশ্বফুটবলে রেফারিংয়ের ক্ষেত্রে লিঙ্গবিভাজন কমানোর যে চেষ্টা চলছে, এই ম্যাচ তার আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ম্যাচের শুরুতে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। কোচ মিরোস্লাভ কৌবেক খেলার আগে দ্রুত শুরুর কথা বলেন। তাঁর দল সেই পরিকল্পনা বাস্তবায়িত করে। ম্যাচের পাঁচ মিনিট আট সেকেন্ডে গোল মিখাল সাদিলেকের। ডান দিক থেকে আদাম হ্লোজেকের পাস পেয়ে আলেকসান্দর সোইকার বুদ্ধিদীপ্ত ছোঁয়ায় বাড়িয়ে দেন। সাদিলেক জোরালো শটে বল জালে জড়ান। এটি চলতি বিশ্বকাপের দ্রুততম গোল। এর আগে কুরাসাওয়ের বিরুদ্ধে জার্মানির ফেলিক্স এনমেখা করেন ৫ মিনিট ১৬ সেকেন্ড।

শুরুর ধাকক্ষা সামলে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। বলের দখল বেশি থাকলেও দীর্ঘ সময় কার্যকর আক্রমণ গড়তে পারেনি। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে পেনাল্টি লাভ বাফানা বাফানার। টেবোহো মোকোয়েনা স্পট-কিক থেকে গোল করে সমতা ফেরান। ১-১ ড্রয়ের ফলে দুই দলেরই ঝুলিতে এখন এক পয়েন্ট। নকআউটে ওঠার আশা জিইয়ে থাকলেও গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচে জয়ের বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে শুক্রবার রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী