ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই ​সাপের কামড়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি

সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:৫৯:৩০ অপরাহ্ন
সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরের সিংড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা  জিয়া পরিষদ।

শুক্রবার বেলা ১১টায় সিংড়া পৌর শহরের বালুয়াবাসুয়া কেন্দ্রীয় কবরস্থানের রাস্তায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। 

জিয়া পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, সাবেক পৌর কাউন্সিলর মহিদুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ নাজমুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক শারফুল ইসলাম, প্রচার সম্পাদক নাহমাদুল হক, কোষাধক্য শামীম হোসেন, প্রভাষক আব্দুল্লাহেল কাফি, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী অনিক আহমেদ প্রমূখ। 

​বৃক্ষরোপণ উদ্বোধনকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি থেকে দেশকে রক্ষা করতে এবং সবুজ ও সাম্যবাদী বাংলাদেশ গড়ে তুলতে বিএনপির  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী  তারেক রহমান  এই দূরদর্শী কর্মসূচি ঘোষণা করেছেন। দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা অর্জনে সিংড়া জিয়া পরিষদ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। আমরা সিংড়া উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ রাস্তার পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী