ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো!

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:১৩:১৬ অপরাহ্ন
ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! ফাইল ফটো
সুস্থ থাকতে রোজ নিয়ম করে শারীরচর্চা করার কোনও বিকল্প নেই। ওজন কমানো থেকে শুরু করে রোগের সঙ্গে লড়াই করা— সত‍্যিই ব‍্যায়ামের জুড়ি মেলা ভার। তবে কর্মব্যস্ত জীবনে রোজ জিমে যাওয়ার সময় বার করা মুশকিল। আর নিয়ম করে শারীরচর্চা না করলে ওজন ঝরানো মুশকিল। দ্রুত ওজন ঝরাতে চাইলে তাই শারীরচর্চার পাশাপাশি ডায়েটেও নজর রাখতে হবে। তবে নেটমাধ্যম থেকে দেখে নয়, পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তবেই ডায়েট শুরু করতে হবে।

ডায়েট করে কেবল ওজন কমালেই হবে না, ফিট থাকছেন কি না, সেটা নজরে রাখাও ভীষণ জরুরি। শুধুমাত্র ওজন কমানোর লক্ষ্য নিয়ে চলে ফিটনেসকে অনেকেই অবহেলা করেন। গুরুগ্রামের চিকিৎসক তুষার তয়াল বলেন, ‘‘সঠিক পদ্ধতি মেনে ডায়েট না করলে পেশির উপর তার প্রভাব পড়ে সবার আগে। গোটা শরীর পরিচালনায় পেশির ভূমিকা অস্বীকার করার উপায় নেই।’’

ডায়েট করতে গিয়ে পেশির ক্ষয় হলে মুশকিল। অনেক সময়ে ডায়েট করে ওজন কমলেও তার ফলে পেশির ক্ষয়ও হয় মারাত্মক। এর ফলে শক্তি ক্ষয় হয় ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপর তার প্রভাব পড়ে।

কী ভাবে বুঝবেন পেশির ক্ষয় হচ্ছে?
ওজন যন্ত্রে মেপে বা পুরনো পো‌শাক গায়ে ঢুকিয়ে দেখলে সহজেই বুঝে ফেলা যায় ওজন কতখানি কমেছে। তবে পেশির ক্ষয় হচ্ছে কি না তা খালি চোখে ধরা পড়ে না। চিকিৎসক তুষারের মতে, ‘‘পেশির ক্ষয় হলে সারা ক্ষণ ক্লান্তি কাজ করে। শারীরিক কর্মক্ষমতা কমে যায় এবং কোনও রকম অসুস্থতা বা আঘাত থেকে সেরে উঠতে তখন অনেকটা বেশি সময় লেগে যায়।’’

সমাধান কী?
ডায়েট করলেই যে পেশির ক্ষয় হবে এমনটা নয়। সে ক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ মেনে ডায়েট করতে হবে। ক্র্যাশ ডায়েট করা চলবে না। ডায়েটের পাশাপাশি শারীরচর্চাকেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্যান্স ট্রেনিংয়ে নজর দিতে হবে। পুশ আপ, স্কোয়াট, লাঞ্জ, প্লাঙ্কের মতো ব্যায়াম পেশির জন্য ভীষণ উপকারী। সঙ্গে পর্যাপ্ত ঘুমও জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড