ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:০৭:২৯ অপরাহ্ন
রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান
নওগাঁর রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করে দেয়া হয়েছে দালানবাড়ী ফলবাগান| উপজেলার কালীগ্রাম ইউনিয়ন করজগ্রাম গ্রামে কাজী হযরত আলী, আবু জাহেদ, প্রফেসর জয়নাব, প্রকৌশলী ফাত্তাহ, ডা: মামুন এবং জামেনা স্মৃতির স্বরণে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দালানবাড়ী ফলবাগান উন্মোক্ত করা হয়| গ্রামের আবু জাহেদ এর ছেলে অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী ওয়াহিদুল ইকবাল এর বাস্তবায়নে ও উপস্থিতীতে এতিম শিশুদের জন্য একটি বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই ফলবাগান উন্মোক্ত করা হয়| 

এসময় নওগাঁ বিএমসি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, নওগাঁ কেডি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল মামুন,সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আব্দুস ছোবহান, কালীগ্রাম ইউপির ইউডিসি রেজাউল ইসলাম ও দালানবাড়ী ফলবাগানের তথ্যাবধায়ক হামিদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন|

প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল জানান,দাদা হযরত আলী এবং বাবা আবু জাহেদসহ পরিবারের সবাই ছিলেন বৃক্ষপ্রেমি| এছাড়া তার স্ত্রী সন্তানরাও ছিলেন বৃক্ষপ্রেমি এবং শিশু বান্ধব| সেই লক্ষে তিনি নিজ বাড়ীর পাশে প্রায় দুই বিঘা জমিতে গড়ে তুলেছেন হানিডিউ, রেড পালমার, মিয়াজাকি বা সূর্য ডিম, ব্ল্যাকস্টোন, ব্যানানা ম্যাংগো, ব্রুনাই কিং, বাড়ি-৪,কাটিমনসহ প্রায় ১৪ জাতের আম বাগান|

তিনি বলেন,এতিম শিশুরা চাহিদা অনুযায়ী ফল খেতে পারেনা|তাই শিশুদের চাহিদা মেটাতে এই বাগানটি উন্মোক্ত করে দেয়ার চিন্তাভাবনা করেন| তিনি বলেন, গত কয়েক বছর ধরে গড়ে তোলা বাগান থেকে ফল নেমে বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করতেন| কিন্তু নিজ হাতে শিশুরা গাছ থেকে ফল নেমে খাবে এতে বেশি আনন্দিত হবে এমনটি ভেবেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে পুরো বাগানটায় উন্মোক্ত করে দেয়া হয়| এসময় মাদ্রাসার শতাধীক এতিম শিশুরা বাগানে প্রবেশ করে হাঁসি-খুশিতে ভরে ওঠে এবং যে যার মতো গাছ থেকে আম নামাতে গিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে|

ওয়াহিদুল ইকবাল বলেন,এখন থেকে এই ফল বাগান এতিম শিশুদের, তারা বছর ধরেই ইচ্ছে মতো যখন খুশি বাগান থেকে ফল নেমে খাবে| এতে কেউ বাধা দিবেনা| ফলবাগান উন্মোক্ত করার আগে শিশুদের মাঝে খাবারের জন্য বিভিন্ন রকমের ফল প্রদান করেন| এছাড়া শিশুদের মাঝে একটি করে স্কুল ব্যাগ বিতরণ করা হয়| পরে জুমার নামাজ শেষে মধ্যাহ্নভোজে সামিল হয় এতিম শিশুরা| পরে এতিম শিশুদের সাথে নিয়ে ফলবাগানের পাশে আরো প্রায় দুই বিঘা জমিতে বিভিন্ন রকমের ফলজবৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রকৌশলী ওয়াহিদুল ইকবাল| শেষে ওয়াহিদুল ইকবালের পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়|

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার