ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু প্রথম বিবাহবার্ষিকীর আনন্দ বিষাদে পরিণত হয়েছে লিজা আক্তারের নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের এক স্কুলে প্রবেশের জন্য চুমু খেতে হয় মা-বাবার গালে শক্তি বাড়িয়ে হারিকেনে রূপ নিল ঘূর্ণিঝড় লালা বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, অতঃপর.. জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী ট্রেনের সংরক্ষিত আসন নিয়ে বচসা, আরপিএফ কর্মীদের উপর ব্লেড নিয়ে চড়াও হয়ে গ্রেফতার অভিনেত্রী ভাতিজার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ দিয়ে ভাইয়ের হাতে খুন বাবা বিজিবির ধাওয়ায় বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা ৭ জেলার জন্য বড় দুঃসংবাদ এআই নিয়ে নতুন গবেষণা প্রকাশ, যা মিলল ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নগরীজুড়ে হেরোইন-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার ৬ , আটক আরও ২৪ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও খাবার বিতরণ মানবতার সেবায় মাস্তুল ফাউন্ডেশনের প্রশংসা করলেন ভূমিমন্ত্রী ইরান খারগ দ্বীপে ফের তেল তুলছে ট্যাংকারে

বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৬ ০৫:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৬ ০৫:০১:৩৪ অপরাহ্ন
বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক ছবি: সংগৃহীত
বিয়ে করা নবীজির সুন্নাহ। এর মাধ্যমে বংশ বিস্তার হয়। এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত।

বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব-কবুল আবশ্যক। এর মাধ্যমেই বিয়ে সম্পাদন হয়। কোনো ছেলে কোনো মেয়েকে বলে- ‘‌আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি’ আর মেয়ে যদি এ প্রস্তাবের উত্তরে বলে ‘কবুল করলাম’ তবে কি এ বিয়ে সম্পাদন হয়ে যাবে? বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কবুল বলতেই হবে?
 
ইসলামি শরিয়তে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করেন (প্রস্তাব দেন), আরেক পক্ষ গ্রহণ করেন (কবুল করেন)- এভাবে বিয়ে সম্পন্ন হয়। ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার শর্তঃ
 
এক. পাত্র-পাত্রীকে প্রাপ্ত বয়স্ক, জ্ঞানসম্পন্ন মুসলমান হতে হবে।
 
দুই. পাত্র-পাত্রী নিজ সম্মতিতে ‘ইজাব-কবুল’ বলবে এবং উভয়ে পরস্পর নিজ নিজ কানে শুনতে হবে। অভিভাবক কিংবা প্রতিনিধির মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে অভিভাবকরা ছেলের প্রস্তাব মেয়েকে বলবে, মেয়ের ‘কবুল’ বলার শব্দ প্রতিনিধিদের নিজ কানে শুনতে হবে।
 
তিন. বিয়ের ‘ইজাব-কবুল’ শোনার জন্য দুজন প্রাপ্তবয়স্ক, জ্ঞানবান সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক নারী বিয়ের মজলিসে নিজ কানে শুনতে হবে।
 
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
 
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ অর্থ: কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! কীভাবে অনুমতি নেবো? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তার চুপ থাকাটাই অনুমতি গণ্য হবে। (বুখারি; মুসলিম) 

তবে আগে বিবাহিত বা কুমারী কারও ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে ‘কবুল’ বলা আবশ্যক নয়। অভিভাবক পাত্রীর সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেবেন, পাত্র ‘কবুল করলাম’ বললে বিয়ে হয়ে যাবে।
 
ইদানীং অনেক বিয়েতে পাত্রীকে সাক্ষীদের সামনে তিনবার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দাও ক্ষুণ্ন হয়। এটা অপ্রয়োজনীয় রীতি। বিয়ের মজলিসে পাত্রীর পক্ষ থেকে প্রস্তাবের পর পাত্রের একবার ‘কবুল করলাম’ বলাই যথেষ্ট।
 
কিছু লোকের ধারণা ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিয়ে শুদ্ধ হবে না। এ ধারণাটি ভুল। মূল বিষয় হলো, সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে। বিয়ে শুদ্ধ হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী

মৎস্য সম্পদ বাংলাদেশের রূপালি সম্পদ-ভূমিমন্ত্রী