ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের?

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৯:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৯:৫৭:৪৬ অপরাহ্ন
গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের?
বরাবরই তিনি দক্ষিণী চলচ্চিত্রজগতের বড় তারকা। এক মাস আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। তার পর থেকেই শিরোনামে আরও বেশি করে উঠে আসছেন তলপতি বিজয়। সদ্যনির্বাচিত মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য নিয়েও নতুন করে আলোচনা হচ্ছে। এমনই একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেতা তাঁর বাবা-মায়ের ভিন্‌ধর্মের বিয়ে এবং নিজের ধর্মীয় ভাবনার কথা প্রকাশ করেছিলেন।

‘বিস্ট’ ছবির প্রচারের সময়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে কথোপকথনে বিজয় তখন জানিয়েছিলেন, তাঁর পরিবারে কখনও ধর্মকে বিভেদের কারণ হিসাবে দেখা হয়নি। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজয়ের এই পুরনো ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

সেই কথোপকথনে পরিচালক নেলসন দিলীপকুমার ‘বিস্ট’-এর শুটিংয়ের একটি ঘটনা মনে করেন। তিনি জানান, এক দিন রাতের খাওয়াদাওয়ার পরে বিজয় কিছু ক্ষণের জন্য কোথাও চলে গিয়েছিলেন। পরে জানতে চাইলে বিজয় বলেছিলেন যে, তিনি একটি গির্জায় গিয়েছিলেন ছবির সব কলাকুশলীর জন্য প্রার্থনা করতে।

এর পরেই আধ্যাত্মিকতা নিয়ে নিজের মতামত জানান বিজয়। তিনি বলেছিলেন, “গির্জায় গেলে আমি শান্তি পাই। আমি মন্দির এবং দরগাতেও গিয়েছি। সব জায়গাতেই আমি একই রকম ইতিবাচক অনুভূতি পাই।” বিজয় সেই সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, তিনি দক্ষিণ ভারতের পিল্লাইয়ারপট্টি ও তিরুনাল্লারের মতো বিখ্যাত মন্দিরে গিয়েছেন। এ ছাড়াও ‘কাঠতি’ নামের একটি ছবির শুটিংয়ের সময়ে তিনি অন্ধ্রপ্রদেশের আমিনপীর দরগাতেও গিয়েছিলেন বলে জানিয়েছিলেন বিজয়। সর্বত্রই শান্তি খুঁজে পেয়েছিলেন তিনি।

বিজয় নিজের বাবা-মায়ের ধর্ম নিয়েও সেই সাক্ষাৎকারে কথা বলেছিলেন। তারকা জানিয়েছিলেন, তাঁর মা গায়িকা শোভা চন্দ্রশেখর হিন্দু এবং বাবা পরিচালক এস এ চন্দ্রশেখর খ্রিস্টান। ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। ধর্ম কখনও তাঁদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। তাঁকেও স্বাধীন পরিসরে বড় করা হয়েছিল বলে জানিয়েছিলেন বিজয়। অভিনেতা আরও জানিয়েছিলেন, ছোটবেলায় পাওয়া এই শিক্ষাগুলি বড় হওয়ার পরেও তাঁর জীবনে প্রভাব ফেলেছে। নিজের পরিবারেও তিনি একই দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করেছেন বলে জানান বিজয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার