বিশ্বকাপে শেষ বারের মতো নিজের পায়ে ঝলক দেখাতে মরিয়া নেইমার জুনিয়র। তাই ইনুজির থেকে ফিট হতে কঠোর পরিশ্রম করছেন তিনি। সেই সঙ্গে নেইমারের অপেক্ষায় রয়েছে পুরো দল। কারণ, সবাই বিশ্বাস করেন, নেইমার মাঠে থাকলেই প্রতিপক্ষ বাড়তি চাপে থাকবে।
বৃহস্পতিবার (১৮ জুন) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।
তিনি বলেন, আপনার দলে যখন নেইমারের মতো একজন খেলোয়াড় থাকবে, তখন প্রতিপক্ষ স্বাভাবিকভাবেই অনেক বেশি চাপে থাকবে এবং তাকে পাহারা (মার্ক) দেওয়ার জন্য বাড়তি সাহায্য চাইবে। ফলে, দুজন খেলোয়াড় যখন তাকে মার্ক করতে ব্যস্ত থাকবে, তখন আমাদের দলের অন্য কেউ একজন ফাকায় দাঁড়িয়ে থাকবে। এটি আমাদের ভীষণভাবে সাহায্য করতে পারে।
দানিলোর ভাষ্য, মাঠে কেবল নেইমারের উপস্থিতিই প্রতিপক্ষকে এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। অবশ্যই আমাদের বাস্তবতাকে মেনে চলতে হবে। আমরা আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। আমাদের সাহায্য করতে পারবেন। তার খেলার মান তো ইতিমধ্যে প্রমাণিত।
গত মে মাসে সান্তোসের হয়ে খেলার সময় কাফ মাসল (পায়ের পেশি) চোটে পড়েন এই ফরোয়ার্ড। এরপর থেকেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
তবে সম্প্রতি ব্রাজিল ক্যাম্প থেকে কিছু ইতিবাচক খবর এসেছে। শুরুতে এককভাবে অনুশীলন করলেও, নেইমার এখন সতীর্থদের সাথে বল হাতে অনুশীলন শুরু করেছেন। অনুশীলনে তাকে ঐতিহ্যবাহী ‘টানেল অব ফায়ার’ দিয়ে উষ্ণ অভ্যর্থনাও জানিয়েছে পুরো দল।
এত কিছুর পরও ব্রাজিলের কোচিং স্টাফরা কোনো তাড়াহুড়ো করতে রাজি নন; বরং তারা বেশ সতর্ক অবস্থান নিচ্ছেন। সান্তোস তারকার পুরনো পেশির চোট যেন নতুন করে মাথাচাড়া দিয়ে না ওঠে, সে জন্য হাইতির বিপক্ষে আসন্ন ম্যাচেও তার খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

মিজানুর রহমান টনি