ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৮:৪৬:১১ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত বিবিধ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ইতোমধ্যে মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়নি। আগামী ২০ জুলাই আমরা মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবো, ২ মাসের মধ্যে ফল প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, সেশন জট কমিয়ে আনতে আমরা সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যবস্থা করছি। সেই সঙ্গে আমরা এক বছর আগেই এসএসসি ও এইচএসসির সময়সূচি ঘোষণা করেছি। এছাড়া শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোতে আমরা কাজ করছি।

শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে ইনোভেশন, আইডিয়া, শোকেসিং, স্টার্ট-আপ অনুষ্ঠানগুলো ব্যাপকভাবে চলছে। এর আনুষ্ঠানিকতা শেষ হবে ২৮ ও ২৯ জুন। এর মধ্যে ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্ট-আপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রামের ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে উপস্থিত থাকবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনাগরিক তৈরি হয় এমন শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার। আর সুস্থ নাগরিক গড়তে খেলাধুলা প্রয়োজন, প্রজন্ম ট্যাব-মোবাইলে আটকে পড়ুক সেটি আমরা চাই না।

এছাড়াও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, বর্তমান সরকারের লক্ষ্য আগামীর বাংলাদেশ গড়ার কান্ডারি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা। বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে চায় সরকার। সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে লার্নিং উইথ হ্যাপিনেস ক্লাস সিক্স থেকে শুরু হচ্ছে, পরবর্তীতে অন্য ক্লাসগুলোতেও এটি থাকবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান