ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:৩০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:৩০:৫৬ অপরাহ্ন
সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা ত্যাগ করার সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান জানানোর প্রচলিত প্রথা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ সিদ্ধান্তের কথা জানান।

স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধি অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ বা কক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদে বিধিটি সংশোধনের মাধ্যমে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

তিনি জানান, বিষয়টি পর্যালোচনা করে দেখা গেছে যে অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটি একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল, যা পরবর্তীতে বিবেচিত ও গৃহীত হয়। ওই প্রতিবেদনের মাধ্যমে ২৬৭(১) বিধির সংশোধনী কার্যকর করা হয়েছিল।

স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”

এর আগে গত ১৬ জুন সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়। বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানালে স্পিকার তখন কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

স্পিকারের সর্বশেষ ঘোষণার মাধ্যমে সংসদে দীর্ঘদিনের প্রচলিত এ রীতির অবসান ঘটল। একই সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত রীতিনীতি অনুসারে সম্মান প্রদর্শনের সুযোগ নিশ্চিত করা হলো।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়