ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:০১:২২ অপরাহ্ন
যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর ফাইল ফটো
পালংশাক পুষ্টিগুণে ভরপুর— এ কথা প্রায় সকলেই জানেন। আয়রন, ফলেট, ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাগনেশিয়াম এবং নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ এই শাক দীর্ঘ দিন ধরেই স্বাস্থ্যকর ডায়েটের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু শুধু পালংশাক খেলেই হবে না, কী ভাবে রান্না করা হচ্ছে, তার উপরও নির্ভর করে শরীর কতটা পুষ্টি পাচ্ছে না পাচ্ছে।

অনেকেই মনে করেন ভাল করে সেদ্ধ করে পালংশাক খেতে হয়। কেউ আবার মনে করেন, বেশি সেদ্ধ করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। কেউ আবার কাঁচা অবস্থায় মুখেই তুলতে চান না। পুষ্টিবিদদের মতে, বাস্তবটা এর মাঝামাঝি। সঠিক রান্নার পদ্ধতি বেছে নিলে পালংশাকের কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি আরও সহজে গ্রহণ করতে পারে শরীর। কারণ, পালংয়ে যা যা গুণ রয়েছে, তার সবটা শরীর পায় না রান্নার ভুলে।

পালংশাকে কী কী পুষ্টি রয়েছে?

পালংশাকে রয়েছে আয়রন, ফলেট, ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি, ক্যালশিয়াম, লুটিন ও জ়িয়াজ়্যানথিনের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট। এই উপাদানগুলি চোখ, হাড়, রক্ত এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ।

কাঁচা না রান্না করা— কোনটি ভাল?
পুষ্টিবিদদের মতে, দু’টিরই আলাদা সুবিধা রয়েছে। কাঁচা পালংশাকে ভিটামিন সি অক্ষুণ্ণ থাকে। তাই স্যালাড বা স্মুদিতে এটি ব্যবহার করলে সেই পুষ্টিগুণ পাওয়া যায়। কিন্তু কাঁচা খেলে নানা রকমের সমস্যা হয়। তাই রান্না করা উচিত। বিশেষ করে রান্নার ফলে অক্সালেট নামের একটি যৌগের প্রভাব কিছুটা কমে, যা ক্যালশিয়াম ও আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। কিন্তু অতিরিক্ত তাপ ও জলের প্রয়োগে কিছু উপাদান ধুয়ে বেরিয়ে যেতে পারে। তাই এই সূক্ষ্ম জায়গায় বেশ সতর্ক থাকতে হয়।

সে ক্ষেত্রে কী ভাবে পালংশাক খেতে হবে?
ভাপে খানিক ক্ষণ সেদ্ধ করে বা হালকা ভেজে নিয়ে পালংশাক খাওয়া উচিত। এতে শাক অতিরিক্ত নরম হয় না, পুষ্টিক্ষয় তুলনামূলক কম হয়, শরীরের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপাদান পাওয়া যায়, উপরন্তু স্বাদ ও গঠনও বজায় থাকে। পুষ্টিবিদদের অবশ্য বেশি পছন্দ ভাপিয়ে খাওয়ার পদ্ধতি। জলে পুরোপুরি ডোবানো হয় না বলে পুষ্টিউপাদানগুলি ধুয়ে যায় না এতে। যদি জলে ডুবিয়ে ফোটানো হয়, তা হলে পটাশিয়ামের মতো খনিজও জলে মিশে যায় আর সেই জল ফেলে দেওয়া হয় বেশির ভাগ বাড়িতেই। তা ছাড়া যদি ক্যালশিয়ামে ভরপুর কোনও খাবারের সঙ্গে পালংশাক রাঁধা হয়, তা হলে বেশি উপকার মিলবে। ভাপানোর ফলে পালংশাকেরে বিটা-ক্যারোটিনও অক্ষুণ্ণ থাকে।

পালং রাঁধার সময়ে কোন কোন ভুল হয়?
· অতিরিক্ত সেদ্ধ করা: দীর্ঘ ক্ষণ জলে ফোটালে কিছু ভিটামিন নষ্ট হতে পারে।

· বেশি জল ব্যবহার করা: জলে দ্রবণীয় কিছু পুষ্টি যেমন, ভিটামিন সি, ফলেট ইত্যাদি রান্নার জলে চলে যেতে পারে। কেবল ভাপানোর জন্য যতটুকু জলের প্রয়োজন, ততটুকুই নেবেন।

· জল ফেলে দেওয়া: শাক সেদ্ধ করার জল ফেলে দিলে তার সঙ্গে কিছু পুষ্টিও নষ্ট হতে পারে। তাই জলের পরিমাণ একেবারে অল্প রাখতে হবে।

পুষ্টি ধরে রাখার সহজ নিয়ম—

· খুব ভাল করে ধুয়ে নিন

· খুব ছোট ছোট করে কাটবেন না

· বেশি ক্ষণ রান্না করবেন না

· অতিরিক্ত জল ব্যবহার করবেন না

· রান্নার সঙ্গে সঙ্গেই খেয়ে নিন

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক