ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও হাল দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ ভাগ্নেবউয়ের ঘরে ঢুকে নিজেকে ‘থামাতে পারলেন না’ মামাশ্বশুর রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ রাসিক প্রশাসকের সঙ্গে রাবি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কালবেলার ফটোকাট ব্যবহার করে বিএনপি নেতাদের নামে মিথ্যা তথ্য ফেসবুকে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে এমপিও জালিয়াতি করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেজেছেন এক সহকারি শিক্ষক মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত মোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ​পৌরকরের চেক রাসিককে হস্তান্তর করল রাকাব কাবাডিতে তরুণদের টানছে পুলিশ, মাদক-কিশোর গ্যাং প্রতিরোধের বার্তা রাজশাহী নগরীতে ১৬ ককটেল, ৪ পেট্রোল বোমা উদ্ধার ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বড়গাছীতে ৩ হাজার তাল ও দেবদারু বীজ বপন রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের

রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৯:৩১ অপরাহ্ন
রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের
রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। 

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শুরু হওয়া এ অভিযান বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

অভিযান চলাকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করা কয়েকটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং কিছু যানবাহন জব্দ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে পথচারীদের বাধ্য হয়ে সড়ক ব্যবহার করতে হচ্ছিল। এতে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি নগরীতে যানজটও তীব্র আকার ধারণ করেছিল। জনদুর্ভোগ কমাতে এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। তাঁদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধভাবে সরকারি জায়গা দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নগরবাসীর অনেকে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে, যানজট হ্রাস পাবে এবং নগরবাসীর চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, নগরীর সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ৪