ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান 

শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৬:৪৫:৫৫ অপরাহ্ন
শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বহুল আলোচিত ছাদির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি সুমন মিয়া (২৫)কে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৭ জুন) রাতে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সুমন মিয়া সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে , সে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকার দরবার মার্কেট সংলগ্ন ১ নম্বর রেলগেট এলাকায় অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে রাত সোয় ৭টায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নিহত ছাদির হোসেন (৩৮) শাল্লা উপজেলার ফয়জুল্লাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকায় হকারি ব্যবসা করতেন এবং ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দেওয়ার জন্য বাড়িতে এসেছিলেন। স্থানীয় সামাজিক ও গ্রাম্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল।

অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে রাত সাড়ে ১১টার দিকে ২৫ জন এজাহারভুক্ত আসামিসহ আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছাদির হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১ জুন শাল্লা থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩০২, ৩৭৯, ১১৪, ৫০৬(২) ও ৩৪ ধারায় রুজু করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টাও চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার