ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ রাজশাহীতে চুরি ও মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড পুজোর আগে অনন্যার মতো ত্বকের জেল্লা, ঘরেই বানান ৩ উপাদানের ফেসপ্যাক সমাজমাধ্যমে ঝড় তুলছেন তান্যা মিশ্র, অনুরাগীদের চোখে ভারতের ‘নতুন জাতীয় ক্রাশ’ আবার আলোচনায় গোবিন্দ, এবার প্রকাশ্যে কটাক্ষ দিব্যা খোসলার তানোরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেস্টার অভিযোগ রাজশাহীতে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, জব্দ ১১ স্মার্টফোন ও এক লাখ টাকা চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, বাগদায় গ্রেফতার শিক্ষক পাকিস্তানি সেনার কনভয়ে ‘কাদ’-এর হামলা, নিহত ৯ ৩৪ হাজার ফুট উচ্চতায় দুই পাইলটের মারামারি, ১৭ হাজার ফুট নিচে নামল বিমান করীনার অনুষ্ঠানে শাহিদ-পত্নী মীরা, একই ফ্রেমে প্রাক্তন ও বর্তমান অনুমতি ছাড়া নাম-ছবি-ভিডিও ব্যবহারের অভিযোগ, এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ভিএমএতে ইতিহাস গড়লেন টেইলর সুইফট, প্রথম এশীয় একক শিল্পী হিসেবে পুরস্কার লিসার ডাকসুর ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে ‘অসুন্দর পরিবেশ’ সৃষ্টির অভিযোগ চরমোনাই পীরের সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ কাজের উদ্বোধন স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে আগুন লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত জাজিরায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কান ধরে উঠবস, মাথা ন্যাড়া রাজশাহীতে দ্বিতীয় দিনের মতো সামারি কোর্ট কার্যক্রম পরিচালিত রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য!

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:০২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৬:০২:৩০ অপরাহ্ন
ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! ছবি: সংগৃহীত
আমেরিকা-ইরান শান্তিসমঝোতার একটি রূপরেখা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ১৪ দফা সমঝোতায় মূলত জোর দেওয়া হয়েছে যুদ্ধবিরতি এবং হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপরে। তবে আমেরিকা যে মউ-এর খসড়া প্রকাশ করেছে, তা খুবই সংক্ষিপ্ত। সিএনএন জানাচ্ছে, ১৪ দফা পরিকল্পনার লিখিত ভাষ্য গুটিয়ে ফেলা হয়েছে ৮০০ শব্দেরও কমে। যার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে সুনির্দিষ্ট উত্তর মেলেনি সমঝোতার খসড়ায়। অনুমান করা হচ্ছে সেগুলি পরবর্তী সময়ে বিস্তারিত বর্ণনার জন্য রেখে দেওয়া হয়েছে।

খসড়া চুক্তিতে কী কী রয়েছে, তা মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন আধিকারিক ফোনকলে বর্ণনা করেছেন সে দেশের সাংবাদিকদের কাছে। জানা গিয়েছে, আমেরিকা-ইরান এবং তাদের ‘সহযোগী পক্ষগুলি’ লেবানন-সহ সর্বত্র অবিলম্বে স্থায়ী ভাবে সামরিক অভিযান বন্ধ রাখতে এই মউ স্বাক্ষর করছে। তবে সেখানে ‘সহযোগী পক্ষ’ বলতে নির্দিষ্ট ভাবে ইজরায়েল বা হিজবুল্লার কথা উল্লেখ নেই। অথচ ইজরায়েল এবং হিজবুল্লা সংঘাত এই শান্তি সমঝোতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

চুক্তির খসড়া অনুযায়ী, আমেরিকা ও ইরান একে অন্যের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না-করার সিদ্ধান্ত নিয়েছে। তার অর্থ কি ইরানে শাসক বদলের জন্য কোনও চাপ তৈরি না-করার বিষয়ে রাজি হয়েছেন ট্রাম্প? ইঙ্গিত তেমন থাকলেও এ বিষয়ে নির্দিষ্ট ভাবে কোনও বর্ণনা নেই।

চুক্তি অনুযায়ী, ৩০ দিনের ইরান হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করবে। যুদ্ধের আগে যে অনুপাতে জাহাজ চলাচল করত, তা ফিরিয়ে আনবে। তবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল শেষ পর্যন্ত ইরানই নিয়ন্ত্রণ করবে কি না, সেই প্রশ্নের উত্তর মেলেনি খসড়া চুক্তির লিখিত ভাষ্য থেকে। আমেরিকাও প্রতিশ্রুতি দিয়েছে, চুক্তি চূড়ান্ত হওয়ার ৩০ দিনের মধ্যে ইরানের আশপাশের এলাকা থেকে বাহিনী সরিয়ে নেবে তারা। কিন্তু পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে। সে ক্ষেত্রে কোন কোন এলাকা থেকে বাহিনী সরানো হবে, তা নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি।

শান্তিসমঝোতায় এ-ও বলা হয়েছে, আগামী ৬০ দিনের জন্য কোনও বাণিজ্যিক জাহাজের থেকে কোনও অর্থ না নিয়ে নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করবে ইরান। তার পরে কী হবে? সেই উত্তর নেই খসড়া চুক্তিতে। চুক্তিতে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়েও পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কোনও বর্ণনা নেই প্রকাশ্যে আসা খসড়া চুক্তিতে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ

সাইবার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদ