ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে

এসএসসির সূচিতে ফের পরিবর্তন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:৫১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৫১:১৯ অপরাহ্ন
এসএসসির সূচিতে ফের পরিবর্তন

আগামী ২০ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডে। ওইদিন এসএসসির গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সমালোচনার মুখে সেই পরীক্ষার তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, গণিত পরীক্ষা একদিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল।

বুধবার (১৯ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় এসএসসির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। সেবার বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। প্রথম প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৩ এপ্রিল এ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে ওইদিন বৈসাবি উৎসব থাকায় রুটিন পরিবর্তনের দাবি জানান পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা। তাদের দাবির মুখে ১৩ এপ্রিলের পরিবর্তে ১৩ মে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

গত ১২ ডিসেম্বর প্রথম দফায় এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলার কথা ছিল। দুই দফা সংশোধনীর পর এখন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, চলবে ২২ মে পর্যন্ত।

চলতি বছর সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ এবং কারিগরি বোর্ডে এক লাখ ৪৩ হাজার ৩১৩ জন।

এসএসসির সংশোধিত রুটিন দেখতে এখানে ক্লিক করুন ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার