ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

‘প্রতিশোধ নেবই, আমেরিকার পালানোর কোনও পথ নেই’!

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৮:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৮:৪২ অপরাহ্ন
‘প্রতিশোধ নেবই, আমেরিকার পালানোর কোনও পথ নেই’! ছবি: সংগৃহীত
আমেরিকার হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে রাখল ইরানের রেভলিউশনারি গার্ড। ইজরায়েল এবং তার বন্ধু রাষ্ট্রগুলির বিরুদ্ধে জোরালো প্রতি-আক্রমণের হুঙ্কার দিয়েছে তেহরান। মার্কিন হামলার পরে ইরানের রেভলিউশনারি গার্ড স্পষ্ট করে দিয়েছে, তারা প্রতিশোধ নেবে।

সংবাদমাধ্যম ‘তেহরান টাইম্‌স’ অনুসারে, বিবৃতি প্রকাশ করে তারা জানিয়েছে, হামলাকারীদের (আমেরিকার) এর থেকে পালানোর কোনও পথ নেই। রেভলিউশনারি গার্ডের দাবি, তেহরানের আত্মরক্ষার অধিকার আছে। হামলাকারীদের এমন জবাবের জন্য তৈরি থাকতে হবে, যার জন্য তারা অনুশোচনায় ভুগবে।

কী ভাবে প্রতিশোধ নেওয়া হবে, তা অবশ্য ওই বিবৃতিতে উল্লেখ করেনি ইরানি বাহিনী। তবে পশ্চিম এশিয়া জুড়ে আমেরিকার সামরিক বাহিনীর ছড়িয়ে থাকার প্রসঙ্গ উঠে এসেছে রেভলিউশনারি গার্ডের বিবৃতিতে। তাদের দাবি, পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে থাকা তাদের (আমেরিকার) শক্তির লক্ষ্মণ নয়, বরং এটি তাদের দুর্বলতার উৎস। পশ্চিম এশিয়ায় আমেরিকার সামরিক বাহিনী ছড়িয়ে থাকার ফলে আমেরিকার ‘ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পেয়েছে’ বলে দাবি ইরানের রেভলিউশনারি গার্ডের।

রবিবার ভোরে ইরানের ফোরডো, নাতান্‌জ এবং ইসফাহান পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনার জন্য দু’সপ্তাহ সময় নেওয়ার কথাও বলেছিলেন তিনি। কিন্তু দু’সপ্তাহ তো দূর, ট্রাম্পের ওই বার্তার দু’দিন যেতে না যেতেই ইরানের উপর আক্রমণ চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী। এই ভাবে ইরানের উপর হামলা চালিয়ে আমেরিকার আন্তর্জাতিক বিধি ভেঙেছে বলে অভিযোগ রেভলিউশনারি গার্ডের। ওই হামলার নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে তারা। ইরানি বাহিনী আরও জানিয়েছে, ইহুদি শাসক (ইজরায়েল) এবং তার বন্ধুরাষ্ট্রগুলির বিভিন্ন পরিকাঠামো লক্ষ্য করে জোরালো এবং সুনির্দিষ্ট প্রত্যাঘাত করা হবে।

ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ ইজরায়েলের। সেই সন্দেহ থেকেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আমেরিকা, ব্রিটেন-সহ বিভিন্ন পশ্চিমা দেশ স্পষ্ট করে দিয়েছে, ইরান কোনও ভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না। যদিও ইরানের দাবি, তারা শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যেই পরমাণু গবেষণা চালাচ্ছে। রেভলিউশনারি গার্ড বিবৃতিতে জানিয়েছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের জন্য ইরান প্রতিজ্ঞাবদ্ধ। এই ধরনের হামলা চালিয়ে ইরানের বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে দমিয়ে দেওয়া যাবে না বলেও জানিয়েছে তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২