ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:০৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:০৩:৩৯ অপরাহ্ন
সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
সীমান্তবর্তী এলাকার কৃষকদের কৃষি উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)-এর আওতায় বাস্তবায়িত এ উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকার কৃষকদের কম উচ্চতার ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও এলজিইডির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান এবং এলজিইডির প্রতিনিধি মোহাম্মদ আলী। এছাড়াও অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার মোট ৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০ কেজি ব্রি ধানের রোপা আমন বীজ এবং ২৬ কেজি বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রদান করা হয়। কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেওয়ার সময় তাদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও পরামর্শ দেওয়া হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় পাট, আখ ও ভুট্টার মতো তিন ফুটের বেশি উচ্চতার ফসল চাষের কারণে অনেক সময় নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম ব্যাহত হয়। এ কারণে কৃষকদের কম উচ্চতার ফসল, বিশেষ করে উন্নত জাতের ধান চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর হওয়ার পাশাপাশি কৃষি উৎপাদনও অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, “সীমান্ত এলাকার কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষকরা যাতে সর্বোচ্চ ফলন পান, সে বিষয়ে কৃষি বিভাগ সার্বক্ষণিক সহযোগিতা করবে।”

এদিকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। তারা জানান, বর্তমান সময়ে কৃষি উৎপাদনের খরচ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় সরকারের দেওয়া বীজ ও সার তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। এতে আমন মৌসুমে চাষাবাদের খরচ কমবে এবং ভালো ফলনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন তারা।

কৃষকদের মতে, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সীমান্ত অঞ্চলের কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক