ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব ৩৩ বছর বয়সে ১৮ বছরের চরিত্রে আলিয়া! তানোরে কীটনাশক চুরির অভিযোগে যুবককে মারধর, ৫ লাখ টাকা জরিমানার অভিযোগ সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত যে ভাবে পালং খেলে পুষ্টিভাণ্ডারের সন্ধান পাবে শরীর নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ফুটপাত ও সড়ক দখলমুক্তে যৌথ অভিযান, যানজট নিরসনে কঠোর অবস্থান প্রশাসনের শাল্লায় ছাদির হোসেন হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া গ্রেপ্তার তানোরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে ৫ লাখ টাকা জরিমানা! পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যমুনা সেতু পশ্চিম থানায় ১,৫৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে সেতুর ঝুঁকি নেই: সেতুমন্ত্রী এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ আগামী ২০ জুলাই ইরান চুক্তি: ৮০০ শব্দের মধ্যেই গুটিয়ে ফেলা হল লিখিত ভাষ্য! পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় ২দিনব্যাপী মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৫:০০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৫:০০:৪৬ অপরাহ্ন
আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ফাইল ফটো
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি চার দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার (১৯ জুন) রাজশাহী আসবেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।

পরদিন শনিবার (২০ জুন) সকাল দশটায় রাজশাহী বরেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর তিনটায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। রাত আটটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার্স মেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন।

রবিবার (২১ জুন) বিকাল পাঁচটায় আই-বাঁধ হাই টেক পার্কে ভারতীয় সহকারী হাইকমিশন কর্তৃক আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার