ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৩৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৮:৩৩:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার
সিরাজগঞ্জ সদর থানায় দায়ের হওয়া বহুল আলোচিত গণধর্ষণ মামলার দুই আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪ ও র‌্যাব-২ এর সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৬ জুন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী কড্ডা রেলস্টেশন এলাকা থেকে একটি অটোরিকশায় যাত্রা করেন। পরে অটোরিকশাচালকসহ কয়েকজন ব্যক্তি কৌশলে তাকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ইকোনমিক জোন সংলগ্ন বয়রার চর যাওয়ার রাস্তার পাশে একটি নির্জন ঝোপঝাড় এলাকায় নিয়ে যায়। সেখানে চারজন দুর্বৃত্ত ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরদিন, ৭ জুন ভুক্তভোগী চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।

গত ১৫ জুন বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি দল ঢাকা জেলার সাভার থানার ইমান্দীপুর রানাপ্লাজা এলাকা থেকে মোঃ রাসূল (২০) নামে এক আসামিকে গ্রেফতার করে।

এছাড়া বুধবার (১৭ জুন) দুপুর সোয়া ১টায় র‌্যাব-২, সিপিসি-৩ এর একটি দল রাজধানীর শেরেবাংলা নগর থানার তালতলা এলাকা থেকে মামলার অপর আসামি মোঃ দূর্জয় সরকারকে (২০) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাসূল (২০), পিতা-মৃত বুদ্দ সরকার এবং মোঃ দূর্জয় সরকার (২০), পিতা-মৃত হামেদ সরকার। উভয়ের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর এলাকায়।

র‌্যাব-১২ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক