ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিউলিপের নতুন চমক: ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি হাসিনার সমর্থকদের বিক্ষোভে সহিংসতা, ইউনূসের বাড়িতে আগুন যুক্তরাষ্ট্রে ডেকে নিয়ে ব্রিটিশ নারীকে হত্যা মোহনপুর ঘাসিগ্রামে আ,লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ২৪ নং ওয়ার্ডবাসীর দাবি পূরণে প্রকৌশলীদের তাৎক্ষণিক নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮ আদালতের নির্দেশনায় ৫ ঘণ্টায় পিতার হেফাজত থেকে শিশু উদ্ধার পাবনা-ঢাকা রুটে চালু হলো দুই আন্তঃনগর ট্রেন রাজশাহীর তানোরে কৃষক নুরের সাত বছরের গবেষণায় খরাসহনশীল ধানের উদ্ভাবন রাজশাহী কলেজে শোভাযাত্রা-সাংস্কৃতিক আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদ্‌যাপন মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক! রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই সম্মিলন ১৯ ডিসেম্বর নিয়ামতপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাঘায় পরিত্যক্ত ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, সড়ক অবরোধ মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে নৈরাজ্য মোকাবিলায় মাঠে রয়েছে বিএনপি: সুইট মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন? গায়ে পোশাক আঁটছিলই না অনন্যার, একটি বিশেষ মাসাজ করাতেই কাজ হল এক লাখে এক জনের হয় ভ্যাম্পায়ার রোগ? সইফ আলি খানকে প্রাণনাশের হুমকি!

জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৮:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৮:২৬:১২ অপরাহ্ন
জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ি থেকে তিন কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান মাদক কারবারি রবিন মাহাতো ওরফে চয়ন (৪০)।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আদিবাসী পল্লিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানা পুলিশের একটি দল দুপুরের দিকে আয়মারসুলপুর আদিবাসী পল্লির রবিন মাহাতোর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা আনুমানিক তিন কেজি ওজনের একটি বড় গাঁজার গাছ উপড়ে জব্দ করা হয়।

​পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা গাঁজার গাছের ওজন প্রায় তিন কেজি। এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামি রবিন মাহাতো চয়নকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮

নগরীজুড়ে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৮