ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

সিংড়ায় পৌরকর কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৫৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৫৩:০২ অপরাহ্ন
সিংড়ায় পৌরকর কমানোর দাবিতে  বিক্ষোভ মিছিল ও  মানববন্ধন অনুষ্ঠিত সিংড়ায় পৌরকর কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত
নাটোরের সিংড়া পৌরসভায় নতুন করে  পৌরকর অস্বাভাবিক হারে  বৃদ্ধি করার প্রতিবাদ ও দ্রুত কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় সিংড়া কোর্ট মাঠ চত্বরে  সিংড়া পৌর সচেতন  নাগরিক কমিটির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌরসভায় বসবাসরত   বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশ নেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে।

সিংড়া পৌর সচেতন নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান।

অন্যান্যদের বক্তব্য দেন, এডভোকেট তাপস, আজিজুল হক মাষ্টার, আবুল কালাম আজাদ প্রমূখ।

বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষ যে নতুন কর নির্ধারণ করেছেন  তা অযৌক্তিক ও অমানবিক। এটা পৌরবাসীর পক্ষে সম্ভব নয়। আমরা এই অস্বাভাবিক মাত্রায় কর বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি। 

বক্তারা বলেন, সিংড়া পৌরবাসী এমনিতেই ৭৫% পৌর সু্বিধা থেকে বঞ্চিত। এর মধ্যে দফায় দফায় কর বৃদ্ধি হাস্যকর ছাড়া কিছুই নয়। পরিশেষে বক্তারা আগের কর বলবত রাখার দাবি জানান এবং দাবি না মানা হলে পরবর্তী আরো কঠোর আন্দোলন করা হবে বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২