ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত; ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৬:৪৩:২৫ অপরাহ্ন
রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত;  ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদ রাসিক প্রশাসকের আতিথেয়তায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত; ধন্যবাদ জ্ঞাপন, সহযোগিতা আরও জোরদারের আশাবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন সম্ভাবনা ও আন্তরিক আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও রাজশাহী সফর শেষে যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত বলেন, “পদ্মা থেকে পাহাড়পুর—রাজশাহীর ইতিহাস ও প্রাণশক্তি সত্যিই অসাধারণ। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমাদের সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছি।”

রাষ্ট্রদূতের এই ইতিবাচক মন্তব্যকে রাজশাহীর ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়ন সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ ও স্বীকৃতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি রাজশাহী সিটি কর্পোরেশনের নেতৃত্বে নগর উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক সম্প্রসারণ এবং সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক বার্তা বহন করছে।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, এ সৌজন্য সাক্ষাৎ রাজশাহী ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং উন্নয়ন সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী মহানগরীকে একটি সবুজ, পরিবেশবান্ধব, স্মার্ট, স্বাস্থ্যকর, নিরাপদ ও জলবায়ু-সহনশীল আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কার্যকর সহযোগিতা আরও সম্প্রসারণে কাজ করা হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের রাজশাহীতে আগমন এবং ইতিবাচক মনোভাব আমাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার